বাগআঁচড়া (শার্শা) প্রতিনিধি, মোঃ আবু বকর ছিদ্দিক: উৎসব মুখর পরিবেশে রবিবার ঝিকরগাছার শংকরপুরের বকুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিশু বরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলাউদ্দীনের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শংকরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক গোবিন্দ চ্যাটার্জী, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হবিবার রহমান ম-ল, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, শংকরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি জাহিদ হাসান পলাশ, বকুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি ডাঃ লুৎফর রহমান, নজরুল ইসলাম, তবিবার রহমান, ডাঃ মিজানুর রহমান, ডাঃ শফিউর রহমান, মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, মাস্টার আব্দুল আজিজ, আব্দুল হামিদ, শহিদুল ইসলাম, আঃ সাত্তার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম সহ সকল শিক্ষক ম-লী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।