× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সিলেট প্রতিনিধি

জৈন্তাপুরে বজ্রপাতে দুজনের মৃত্যু

Kishori
হালনাগাদ: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
বজ্রপাতে দুজনের মৃত্যু

সিলেটের জৈন্তাপুরে পৃথক স্থানে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে সদর ইউনিয়নের আগফৌদ ও ভিত্রিখেল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আগফৌদ গ্রামের নাহিদ আহমদ (১৩) ও ভিত্রিখেল ববরবন্দ গ্রামের আব্দুল মান্নান মনই (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে এ সময় নাহিদ ও আব্দুল মান্নান বজ্রপাতের শিকার হন। এছাড়া আরও কিছু এলাকায় বজ্রপাতের ঘটনা ঘটলেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এ তথ্য নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, বজ্রপাতে মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া এই ঘটনার জন্য শোক প্রকাশ করে জানান, নিহতদের পরিবারের তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..