প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। দিনের শুরুতেই জেনে নিন রাশি অনুসারে আপনার ভাগ্য বদলে পরামর্শ।
মেষ রাশি: বাবা-মায়ের স্বাস্থ্যের কারণে আজ আপনাকে প্রচুর অর্থব্যয় করতে হতে পারে। আপনি আজ কোনো অপ্রত্যাশিত জায়গা থেকে একটি গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পেতে পারেন। শিশুদের সাথে আজ খারাপ আচরণ করবেন না। প্রেমের জীবনে আজ আপনি কোনো চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সাথে করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
আপনার ভাগ্য বদলে পরামর্শ: আর্থিক দিক থেকে উন্নতির জন্য মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা এবং হিংসাকে দূরে সরিয়ে রাখুন।
বৃষ রাশি: পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। এই রাশির খুচরো এবং পাইকারি ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি অবশ্যই ভালো। আজ আপনি অবসর সময়ে বাড়ির বাইরে বেরিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন। বাবা-মায়ের কাছ থেকে আজ আপনি অর্থ সঞ্চয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। অর্ধাঙ্গিনী শরীর খারাপ থাকার কারণে আপনি আজ ব্যস্ত হয়ে পড়বেন।
আপনার ভাগ্য বদলে পরামর্শ:শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য পূর্ব দিকে মুখ করে খাওয়ার খান।
মিথুন রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। নাহলে এগুলি আপনার শরীরকে প্রভাবিত করবে। কোনো কাজে আজ আপনি আত্মীয়দের কাছ থেকে সমর্থন পাবেন। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে আপনার চারপাশে কি কি ঘটছে সেদিকে নজর রাখুন। নাহলে কেউ আপনার কোনো পরিকল্পনা ভেস্তে দিতে পারেন। সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হবে। অর্ধাঙ্গিনীর কোনো আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
আপনার ভাগ্য বদলে পরামর্শ:প্রেমের জীবন সুখকর করে তুলতে বিষ্ণু চালিশা অথবা ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করুন।
কর্কট রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। পাশাপাশি, নতুন কোনো অর্থনৈতিক চুক্তি সঠিকভাবে সম্পন্ন হওয়ায় আপনি লাভবান হবেন। কোনো কাজে আজ আপনি আপনার ভাইয়ের কাছ থেকে যথেষ্ট সাহায্য পাবেন। কোথাও কোনো অংশীদারিত্বে যুক্ত হওয়ার আগে আজ লিখিত প্রমাণ রাখুন। সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আপনি ক্লান্ত হয়ে পড়বেন না। বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
আপনার ভাগ্য বদলে পরামর্শ:মঙ্গল গ্রহের নেতিবাচক প্রভাব কমাতে ভগবান শিবের যেকোনো মন্ত্র পাঠ করুন। এর ফলে প্রেমের জীবনও সুন্দর হবে।
সিংহ রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি অবশ্যই ভালো। আপনি আজ কোনো পার্টির পরিকল্পনা করে থাকলে সেখানে আপনার সবথেকে ভালো বন্ধুদের আমন্ত্রণ জানান। কারণ, তাঁরা কোনো কাজে আপনাকে উৎসাহ প্রদান করবেন। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আজ আপনি একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনি আজ কিছুটা সময় বের করে নিজের ঘাটতিগুলি পূরণ করার চেষ্টা করুন। এর ফলে আপনার ব্যক্তিত্বে ইতিবাচক পরিবর্তন আসবে।
আপনার ভাগ্য বদলে পরামর্শ:শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য একটি সাদা কাপড়ে খিরনি গাছের শিকড় বেঁধে রাখুন।
কন্যা রাশি: অতীতের কোনো উদ্যোগ থেকে আসা সাফল্য আজ আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করবে। প্রাচীন কোনো জিনিস অথবা গয়নায় বিনিয়োগ করলে আপনি লাভবান হতে পারেন। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। বাড়ির কোনো কাজকর্মে আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করবেন। কোনো সামাজিক কাজেও আজ ব্যস্ত থাকার সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবন সুখের হবে।
আপনার ভাগ্য বদলে পরামর্শ:বুধের সুপ্রভাব বৃদ্ধি করতে দরিদ্র পড়ুয়াদের পড়াশোনার সামগ্রী প্রদান করুন। এর ফলে প্রেমের জীবন সুখকর হবে।
তুলা রাশি: শরীর ও মনকে সুস্থ রাখতে নিয়মিতভাবে ধ্যান এবং যোগ ব্যায়াম করুন। কোনো আর্থিক লেনদেনের ক্ষেত্রে আজ তাড়াহুড়ো করে সিদ্ধান্ত গ্রহণ করবেন না। প্রেমের জন্য দিনটি অবশ্যই ভালো। সন্তানদের আজ আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। বেশ কিছুদিন ধরে আপনি অত্যন্ত ব্যস্ততার মধ্যে থাকলেও আজ কিছুটা অবসর সময় পাবেন। যেটিকে আপনি নিজের মতো করে অতিবাহিত করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
আপনার ভাগ্য বদলে পরামর্শ:কেরিয়ারে উন্নতির জন্য একটি ঢাকনা যুক্ত মাটির পাত্র জলে ফেলে দিন।
বৃশ্চিক রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। অযথা সময় নষ্ট না করে আজ এমন কিছু করুন যার জেরে আপনার উপার্জন বৃদ্ধি পেতে পারে। পরিবারের কোনো বয়স্ক ব্যক্তির স্বাস্থ্য আজ চিন্তা বৃদ্ধি করতে পারে। ভালোবাসার মানুষটির সাথে আজ আপনি কোথাও বেড়াতে যেতে পারেন। কোনো আত্মীয়ের কাছ থেকে আজ আপনি একটি চমক পাবেন। আজ কোথাও সফরের কারণে আপনি ক্লান্ত হয়ে পড়বেন।
আপনার ভাগ্য বদলে পরামর্শ:পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বৃদ্ধির জন্য ঘরের চারটি কোণে লাল পাথর রাখুন।
ধনু রাশি: এই রাশির কিছু ব্যবসায়ী ব্যবসা সংক্রান্ত বিষয়ে কোনো অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। যার ফলে তাঁরা লাভবান হবেন। অতিথিদের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। ভালোবাসার মানুষটির সাথে আজ সংযত আচরণ করুন। আপনার আজ কোথাও ভ্রমণের সম্ভাবনা রয়েছে। যার ফলে মন ভালো হয়ে যাবে। আপনি আজ এমন একটি দৃঢ় পদক্ষেপ নিতে পারেন যেটি আপনাকে লাভবান করে তুলবে। অত্যধিক খরচের কারণে অর্ধাঙ্গিনীর সাথে আজ আপনার মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে।
আপনার ভাগ্য বদলে পরামর্শ:পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে ভগবান ভৈরবের মন্দিরে দুধ নিবেদন করুন।
মকর রাশি: শরীরকে সুস্থ রাখতে আজ অবশ্যই কিছুটা বিশ্রাম নিন। আর্থিক লেনদেন আজ নিরবিচ্ছিন্নভাবে সারাদিন ধরে চলতে থাকবে এবং দিনের শেষে আপনি যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। বন্ধুবান্ধবদের সাথে আজকে আপনি দুর্দান্ত সময় অতিবাহিত করবেন। পাশাপাশি, তাঁদের সাথে আজ আপনি কোনো ছুটির পরিকল্পনাও করতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটবে। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
আপনার ভাগ্য বদলে পরামর্শ:আর্থিক দিক থেকে উন্নতির জন্য বেল গাছের শিকড় লাল বা কমলা রঙের কাপড়ে মুড়ে পকেটে রাখুন।
কুম্ভ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। পাশাপাশি, ঢাকা দেওয়া নেই এমন কোনো খাবার আজ খাবেন না। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। প্রেমের জন্য দিনটি অবশ্যই ভালো। অভিজ্ঞ ব্যক্তিদের সাথে কথা বলার সময়ে আজ চোখ-কান খোলা রাখুন। কারণ, তাঁদের প্রতিটি পরামর্শ আপনার কাজে লাগতে পারে। আপনি আজ কোথাও কেনাকাটা করতে গেলে নিজের জন্য একটি সুন্দর পোশাক নির্বাচন করবেন। বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
আপনার ভাগ্য বদলে পরামর্শ:আর্থিক দিক থেকে লাভবান হওয়ার জন্য বাড়িতে কোনো পাত্রে গঙ্গা জল রেখে তার মধ্যে রুপোর মুদ্রা ডুবিয়ে রাখুন।
মীন রাশি: ভবিষ্যতের কথা মাথায় রেখে আজ থেকেই সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। কোনো কাজে আজ আপনি আত্মীয়দের কাছ থেকে সমর্থন পাবেন। প্রেমের জীবনে আজ আপনি কোনো চমকের সম্মুখীন হবেন। আপনি আজ এমন কোনো দৃঢ় পদক্ষেপ নিতে পারেন যেটি থেকে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সাথে ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবন সুখের হবে।
আপনার ভাগ্য বদলে পরামর্শ:শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য মহাদেবের বা কোনো অশ্বত্থ গাছের সামনে ২ থেকে ৩ টি লেবু রেখে দিন।