× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় বর্ণিল শোভাযাত্রায় উদযাপিত রথযাত্রা পোলাও চালের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, রপ্তানি বন্ধের দাবি কনজুমার ফোরামের শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ – স্বরাষ্ট্রমন্ত্রী সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন, সেপ্টেম্বর পর্যন্ত লাগানো হবে ১১ লাখের বেশি গাছ অকার্যকর তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট চুরি-ডাকাতি রোধে গ্রামভিত্তিক পাহারার আহ্বান, মধুখালীর হাটঘাটায় বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রাজধানীর উত্তরায় আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ দেখে ফেরার সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত পদ্মপুরাণ, উপনিষদ ও আধ্যাত্মিক দর্শনের আলোকে জগন্নাথদেবের রথযাত্রার তাৎপর্য কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার জগন্নাথের রথযাত্রা: মাসির বাড়ি নয়, মাতৃস্নেহের টানে গুন্ডিচা মন্দিরে প্রত্যাবর্তন

ফেনীতে ধর্ষণ করতে গিয়ে জিহ্বা হারালেন যুবলীগ নেতা

Kishori
হালনাগাদ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
জিহ্বা হারালেন নেতা

ফেনী জেলার দাগনভূঞা থানার জয়লস্কর ইউনিয়নের পূর্ব রামচন্দ্রপুর গ্রামে ধর্ষণের চেষ্টাকালে স্থানীয় যুবলীগ কর্মী আনিছের জিহ্বা কেটে নিলেন গৃহবধূ।

দাগনভূঞায়ায় জোর করে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টাকালে আনিছ (২৬) নামে এক বখাটে যুবলীগ কর্মীর জিহ্বা কর্তনের ঘটনা ঘটেছে।

বুধবার রাতে উপজেলার জয়লস্কর ইউনিয়নের পূর্বরামচন্দ্রপুর গ্রামের আমিন উদ্দিন মুন্সি বাড়িতে এই ঘটনা ঘটে।

ঘটনার পর দাগনভূঞা থানার পুলিশ আনিসকে পলাতক অবস্থায় গ্রেপ্তার করেছে। আনিস একই এলাকার আইন উদ্দিন ভূঞা প্রকাশ চৌকিদার বাড়ি প্রকাশ আইন উদ্দিন মুহুরীবাড়ীর মো. ইদ্রিসের বখাটে ছেলে ও স্থানীয় যুবলীগের সক্রিয় একজন কর্মী।

 জানা গেছে, ওই গৃহবধূকে প্রায়ই উত্ত্যক্ত করতো বখাটে ও মাদকাশক্ত সন্ত্রাসী আনিস। ওই দিন রাত আনুমানিক দেড়টার দিকে গৃহবধূর স্বামীর অনুপস্থিতিতে আনিস ঘরের জানালা খুলে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে।

এ সময় আনিসের সঙ্গে শারীরিক শক্তিতে পেরে না উঠে মহিলা কৌশলে আনিসের জিহ্বা কামড়িয়ে কেটে নেয়। এরপর আনিস জিহ্বার টুকরোটি রেখে কোনওরকমে পালিয়ে যায়।

পরেরদিন সকালে এলাকাবাসী ঘটনা জানতে পেরে ইউনিয়ন পরিষদে গেলে তারা পুলিশকে জানায়। পরে পুলিশ অভিযান চালিয়ে আনিসকে আটক করে। দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আনিসের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

এলাকাবাসীরা জানান, আনিস স্থানীয় যুবলীগের কর্মী। তিনি একজন চিহ্নিত সন্ত্রাসী।  প্রতিনিয়ত তার কাছে অত্যাধুনিক অস্ত্র থাকে। এছাড়াও তিনি ইয়াবাসহ দেশি-বিদেশি মাদকদ্রব্যের স্থানীয় এজেন্ট।

আনিচ ও তার গ্যাং ছিনতাই, পথচারী নারীদেরকে উত্ত্যক্ত করা, ডাকাতি, চাঁদাবাজীসহ বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত। ক্ষমতাশীন দলের কর্মী হওয়ায় তার বিরুদ্ধে কেউ মামলা করার সাহসিকতা দেখায় না।


এ ক্যটাগরির আরো খবর..