× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

জাপানে করোনায় মৃত্যুর চেয়ে আত্মহত্যার হার বেশি

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
বাড়ছে আত্মহত্যার প্রবণতা

খোকন কুমার নন্দী, (টোকিও)জাপানঃ করোনায় সকল দেশের মানুষ মানসিক অবসাদগ্রস্থ হয়ে পড়ছে। যার জেরে বাড়ছে আত্মহত্যার প্রবণতা। জাপান সরকারের প্রকাশিত তথ্য বলছে, সার বছরে করোনা আক্রান্ত হয়ে সে দেশে যত না মৃত্যু হয়েছে, তার চেয়ে বেশি মানুষ আত্মহত্যা করেছেন শুধু অক্টোবর মাসেই।

ন্যাশনাল পুলিশ অ্যাজেন্সির ওই পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবরে আত্মহত্যা করেছেন মোট ২১৫৩। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে মোট ২১১৯ জন।

অন্যান্য দেশের চেয়ে সাধারণত আত্মহত্যার সংখ্যা জাপানে তুলনামূলকভাবে বেশি। করোনা পরিস্থিতির জেরে যা এক ধাক্কায় আরও বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি, পুরুষদের তুলনায় আত্মহত্যার পথ বেশি বেছে নিচ্ছেন নারীরা। শুধু অক্টোবরেই নারীদের আত্মহত্যা করার হার ৮৩ শতাংশ বেড়ে গেছে। পুরুষদের হার ২২ শতাংশ।

বিশেষজ্ঞদের মতে, জাপানে হোটেল, খাবার সরবরাহ বা খুচরা শিল্পের মতো বিভাগে আংশিক সময়ের কর্মীরা বেশির ভাগই নারী। বিপুল ছাঁটাই হয়েছে সেই সেক্টরগুলোতে।

কোবায়াশির মতে, জাপানে নারীদের গুরুত্ব সব সময়ই কম। কঠিন পরিস্থিতি এলে দুর্বলদেরই সবচেয়ে আগে সরিয়ে দেওয়া এখানকার রীতি। তার কয়েকজন বান্ধবীরও চাকরি গেছে। যা তার মানসিক অবস্থার ওপরও প্রভাব ফেলেছে।


এ ক্যটাগরির আরো খবর..