জাতীয় সবজি মেলা শুরু হবে ২৮ ফেব্রুয়ারি

জাতীয় সবজি মেলা শুরু হবে ২৮ ফেব্রুয়ারি

ঢাকায় খামারবাড়িতে আগামী ২৮ ফেব্রুয়ারি কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) চত্বরে শুরু হবে জাতীয় সবজি মেলা-২০২২। তিন দিনব্যাপী এ মেলার এবারের প্রতিপাদ্য ‘নিরাপদ সবজি চাষ, স্বাস্থ্য পুষ্টি বারো মাস’। সবজির পুষ্টিমান, উপকারিতা, উৎপাদন থেকে শুরু করে খাওয়া পর্যন্ত সবজি নিরাপদ রাখতে করণীয় ও সচেতনতা বৃদ্ধিতে এবার গুরুত্ব দেয়া হচ্ছে।

মেলায় দেশে উৎপাদিত বিভিন্ন ধরনের সবজি ও সবজি উৎপাদন প্রযুক্তির প্রদর্শনী থাকবে। ১২টি সরকারি ও ৩৫টি বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ৪৭টি প্রতিষ্ঠান সবজি মেলায় অংশগ্রহণ করছে। মেলায় রয়েছে সবজি বিক্রি কর্নার। সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলাটি সকলের জন্য উন্মুক্ত থাকবে। উল্লেখ্য, বাংলাদেশ ১ কোটি ৯৭ লাখ মেট্রিক টন সবজি উৎপাদন করে এখন বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে।

উল্লিখিত মেলা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে আজ সচিবালয়ে স্টিয়ারিং কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেন, সকলের জন্য নিরাপদ ও পুষ্টিসম্মত খাবার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সেলক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে। নিরাপদ সবজির জন্য সরকারের উদ্যোগের পাশাপাশি কৃষক-উৎপাদক, ভোক্তা, পরিবহণকারী, প্রক্রিয়াজাতকারীসহ সংশ্লিষ্ট সকলের সচেতনতা প্রয়োজন। এ ধরনের মেলা জনসচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে।

সভায় সভাপতিত্ব করেন কৃষি সচিব মোঃ সায়েদুল ইসলাম। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংস্থা প্রধানরা উপস্থিত ছিলেন।

মেলাটি আগামী ২৮ ফেব্রুয়ারি সোমবার বিকেলে কৃষিমন্ত্রী উদ্বোধন করবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।