× Banner
সর্বশেষ
মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত এদেশে আমাদের অনন্য জাতীয় পরিচয় আমরা ‘বাংলাদেশি’ – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নারায়ণগঞ্জের জেরা বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে অগ্নি দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে -বিদ্যুৎ প্রতিমন্ত্রী সমুদ্রসৈকতে পর্যটকদের জীবনের নিরাপত্তা নিশ্চিতে হেলথ সেন্টার স্থাপনের উদ্যোগ নিতে হবে – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ভালুকায় ‘টেকাব’ প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মাঝে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সনদ ও ঋণ বিতরণ সাধারণ মানুষের সেবায় কোনো ধরনের হয়রানি নয়: নির্দেশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে – স্থানীয় সরকার মন্ত্রী এআই প্রযুক্তির ইতিবাচক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে হবে — তথ্য প্রতিমন্ত্রী তথ্য মন্ত্রণালয়ে দক্ষ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর প্রশাসন গঠনের আহ্বান তথ্যমন্ত্রীর শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে লভ্যাংশের ৩ কোটি ৭০ লাখ টাকা প্রদান করলো পদ্মা অয়েল পিএলসি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষ ডিগ্রি পাস পরীক্ষা শুরু ১৩ ফেব্রুয়ারি

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
ফরম পূরণের সময় বৃদ্ধি 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের ২য় বর্ষ ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হবে। পরীক্ষা চলবে ২৩ মার্চ পর্যন্ত। আজ জাতীয় বিশ্ববিদ্যালয় এক প্রজ্ঞাপনে এই তথ্য জানিয়েছে।

শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন দুপুর ২ টা থেকে পরীক্ষা শুরু হবে। সারাদেশে মোট ১ হাজার ৮৭৭টি কলেজের ৭০২টি কেন্দ্রে ১ লাখ ৯০ হাজার ৪৮৮ জন শিক্ষার্থী এবারের ২য় বর্ষের পরীক্ষায় অংশ নিবেন।

প্রজ্ঞাপনে জানানো হয়, পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর ক্যাম্পাসে কন্ট্রোল রুম খোলা হয়েছে। জরুরি প্রয়োজনে ০২-৯২৯১০১৭ এবং ০২-৯২৯১০৩৮ নম্বরে যোগাযোগের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হল।


এ ক্যটাগরির আরো খবর..