× Banner
সর্বশেষ
আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার-৩

আবু নাসের, ফরিদপুর ব্যুরো

ফরিদপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব ১৭) ফাইনালে বালক বিভাগে ফরিদপুর পৌরসভা ও বালিকা বিভাগে ফরিদপুর সদর উপজেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে স্থানীয় শেখ জামাল স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার (২ জুন) বিকেলে টুর্নামেন্টের ফাইনাল খেলা দুটি অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়ের সভাপতিত্বে খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি অতুল সরকার।
দিনের প্রথম খেলায় বালক বিভাগে ফরিদপুর পৌরসভা দল ১-০ গোলে ফরিদপুর সদর উপজেলা দলকে এবং অপর খেলায় বালিকা বিভাগে ফরিদপুর সদর উপজেলা দল ৪-০ গোলে ফরিদপুর পৌরসভা দলকে পরাজিত করে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট  শামসুল হক ভোলা মাষ্টার, জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক, পৌর মেয়র অমিতাভ বোস, অতিরিক্ত পুলিশ সুপার হেলাল উদ্দিন ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ।


এ ক্যটাগরির আরো খবর..