জাতীয় কবির ৪২তম মৃত্যুবার্ষিকীতে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। আজ সোমবার সকালে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তির পাশাপাশি পরিবারের পক্ষ থেকে কবির সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

সকাল সাড়ে সাতটায় ঢাকা বিশ্ববিদ্যায়ের পক্ষ থেকে কবির সমাধিতে পুস্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে দিনের কার্যসূচি শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) কবি ড. মুহাম্মদ সামাদসহ বিশ্ববিদালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ঢাবির বিভিন্ন সংগঠন ও হলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সমাধি প্রাঙ্গণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কবির স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়। ঢাবি উপ-উপাচার্য কবি ড. মুহাম্মদ সামাদ এতে সভাপতিত্ব করেন। আলোচনায় অংশ নেন জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, সংগীত বিভাগের চেয়ারম্যান টুম্পা সমাদ্দার, অধ্যাপক ড. মোহসিনা আখতার খানম (লীনা তাপসী খান), বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ও অধ্যাপক আখতার কামাল।

আলোচনায় জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন- কবির সমাধির পরিষ্কার-পরিচ্ছন্নতা আরও বাড়ানো দরকার। কবির সমাধিকে যেন স্মৃতিসৌধ করে ফেলা না হয়। এটা সমাধিই থাকবে। সমাধির পরিবেশ আরও আকর্ষণীয় করার জন্য তিনি ষড়ঋতুতে যে সব ফুল ফোটে, সে সব গাছ রোপণ করার আহ্বান জানান।

ঢাবির উপ-উপাচার্য ড. মুহাম্মদ সামাদ সভাপতির বক্তব্যে বলেন, আগামী বছর নজরুল জন্মজয়ন্তীতে কবির সমাধিতে বড় করে অনুষ্ঠানের আয়োজন করা হবে। নজরুল সারা বিশ্বের নির্যাতিত মানুষের কবি। মানবতা, অসাম্প্রদায়িক চেতনার কবি।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল সংগীত পরিবেশন করেন শিল্পী খায়রুল আনাম শাকিল, শিল্পী ইয়াকুব আলী খান, শিল্পী লীনা তাপসী খান ও ঢাবির সংগীত দলের শিল্পীরা।

সমাধিতে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে পুস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মণি এমপি, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি প্রমুখ।

এ ছাড়াও কবির সমাধিতে পুস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানায় কবির পরিবারের সদস্যরা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ঢাবির উপ-উপাচার্য, ঢাবি শিক্ষক সমিতি, বাসদ (মার্কসবাদী), বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, জাতীয় কবিতা পরিষদ, গণগ্রন্থাগার অধিদপ্তর, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, রোকেয়া হল, মহিলা আওয়ামী লীগ, বিএনপি, ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগ, ঢাবি একাত্তর হল, নজরুল ইন্সটিটিউট, বাংলাদেশ ছাত্রলীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, জাতীয় গ্রন্থকেন্দ্র, ঢাকা মহানগর আওয়ামী লীগ, কপিরাইট অধিদপ্তর, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হল, শহীদ সার্জেন্ট জহিরুল হক হল, ঢাবি অফিসার্স এসোসিয়েশন, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল, কবি সুফিয়া কামাল হলের পক্ষ থেকে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।

কবির স্মরণে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আলোচনায় অংশ নেন কবি আসাদ চৌধুরী। সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী। পরে বিভিন্ন শিল্পীরা নজরুল সংগীত পরিবেশন করেন।

ট্যাগ অধ্যাপক আখতার কামালঅধ্যাপক ড. মোহসিনা আখতার খানম (লীনা তাপসী খান)কপিরাইট অধিদপ্তরকবি নজরুলের ৪২তম মৃত্যুবার্ষিকীকবি সুফিয়া কামাল হলগণগ্রন্থাগার অধিদপ্তরজাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলামজাতীয় কবিতা পরিষদজাতীয় কবির ৪২তম মৃত্যুবার্ষিকীজাতীয় কবির মৃত্যুবার্ষিকীজাতীয় গ্রন্থকেন্দ্রঢাকা মহানগর আওয়ামী লীগঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগঢাবি অফিসার্স এসোসিয়েশনঢাবি একাত্তর হলঢাবি শিক্ষক সমিতিঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামালঢাবির উপ-উপাচার্যনজরুল ইন্সটিটিউটপ্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীবঙ্গবন্ধু গবেষণা পরিষদবঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটবঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হলবাংলা একাডেমিবাংলা বিভাগের চেয়ারম্যান এবং জাতীয় মানবাধিকার সোসাইটির ভাইস চেয়ারম্যানবাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীবাংলাদেশ কুয়েত মৈত্রী হলবাংলাদেশ ছাত্রলীগবাসদ (মার্কসবাদী)বিএনপিমহিলা আওয়ামী লীগরোকেয়া হলশহীদ সার্জেন্ট জহিরুল হক হলশিল্পকলা একাডেমিসংগীত বিভাগের চেয়ারম্যান টুম্পা সমাদ্দারসংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।