× Banner
সর্বশেষ
বস্তুনিষ্ঠতা ও সত্য উদঘাটনই সঠিক সাংবাদিকতার মূলভিত্তি: তথ্যমন্ত্রী পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন আদিবাসী নারীরা, মজুরিতে বৈষম্য ঢাকার চক্রাকার নৌপথে চালু হবে ওয়াটার বাস – নৌ পরিবহনমন্ত্রী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি – জামায়াত আমির আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা; সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক বাণিজ্য ও যোগাযোগ জোরদারে বাণিজ্যমন্ত্রীর বৈঠক জনবান্ধব ও পেশাদার পুলিশ বাহিনী গড়ার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন উত্তোলন, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে ‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর নারীর মরদেহ উত্তোলন

প্রথম ফিরতি ফ্লাইটে ফিরলেন ৪১৯ হাজী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি হজ ফ্লাইট ৪২৯ জন হাজি নিয়ে ঢাকায় পৌঁছেছে। সোমবার রাত ১১টা ২০ মিনিটে বিজি-৪০১২ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে।

প্রথম ফ্লাইটে আসা হাজিদের স্বাগত জানান বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এএম মোসাদ্দিক আহমেদ, জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ বিষয়ে বিমানের মুখপাত্র ও জিএম (পিআর) শাকিল মেরাজ বলেন, হাজিদের ফিরতি ফ্লাইট নির্বিঘ্ন করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদি আরব ও ঢাকাস্থ অফিস সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

তিনি জানান, সোমবার শুরু হওয়া হজ ফ্লাইট শেষ হবে ২৭ সেপ্টেম্বর।

বিমানবন্দরে হাজির হাতে জমজমের পানি তুলে দেন বিমানের মুখপাত্র ও জিএম (পিআর) শাকিল মেরাজ।

জানা গেছে, এবার সৌদি এয়ারলাইন্সে ৬৩ হাজার ২৪০ জন ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ৬২ হাজার ৮১০ জন যাত্রী সৌদি আরব যান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজযাত্রী পরিবহন শেষ করেছে ১৫ আগস্ট। সৌদি এয়ারলাইন্সের হজযাত্রী পরিবহন শেষ করেছে ১৭ আগস্ট।

এবার হজযাত্রী সংকটের কারণে বিমানের ২০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। চলতি বছর মোট এক লাখ ২৬ হাজার ৫০ জন হাজির সৌদি আরব থেকে দেশে ফেরার কথা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..