ঝিকরগাছায় ৭ম শ্রেনির শিক্ষার্থী খুন, লাশ নিয়ে বিক্ষোভ

এম,এ,জলিলঃ বিশেষ প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছার গাজীর দরগা মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র সোলাইমান হোসেন সুমন (১৪)কে হত্যা কারী খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। নিহত সোলাইমান অগ্রভুললাট গ্রামের জাকির হোসেনের ছেলে।

যশোর-বেনাপোল সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করে। প্রায় দুই ঘন্টা ধরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখে। এতে রাস্তায় শত শত যানবাহন আটকা পড়ে। ভোগান্তির শিকার হয় হাজার হাজার যাত্রী।

 তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গাজীর দরগাহ মাদ্রাসা এলাকার এক বখাটের সাথে সুমনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই বখাটের লাঠির আঘাতে সুমন গুরুতর আহত হয়। এলাকাবাসী সুমনকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসার অবনতি হলে ঢাকা একটি হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে সে মারা যায়।

সোমবার দুপুর ১২টার দিকে সোলাইমানের লাশ মাদ্রাসা এলাকায় পৌছালে শিক্ষার্থীরা লাশ নিয়ে যশোর-বেনাপোল সড়ক অবরোধ করে হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ঝিকরগাছা থানা একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং ০৪।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।