× Banner
সর্বশেষ
লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন নৌ কমান্ডার বিতর্কিত সেই পরিকল্পনার জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি দেশের সব নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী জেরুজালেম ইস্যুতে ঐক্যবদ্ধ হতে জর্ডানে মুসলিম দেশগুলোর বৈঠক ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৬৬ জন, মামলা ৫৭ নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার শতবর্ষের চলাচলের পথ বন্ধ, অবরুদ্ধ সংখ্যালঘু তিন পরিবার ট্রাম্পের হেলিকপ্টারের কাছাকাছি যাত্রীবাহী বিমান, তদন্ত শুরু রোমে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপিত: প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান স্বামী ভক্তিপ্রসাদ মধুসূদন গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি আজ

ডেস্ক

জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে জাতিসংঘ মহাসচিব

Kishori
হালনাগাদ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
জাতীয় ঐকমত্য কমিশন

আজ তৃতীয় দিনে বিভিন্ন কার্যক্রমে ব্যস্ত সময় কাটাচ্ছেন জাতিসংঘ মহাসচিব। জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে গোলটেবিল আলোচনা করছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

আজ শনিবার (১৫ মার্চ) দুপুর ১টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক শুরু হয়। যা এখনও চলমান।

জানা গেছে, বৈঠকের নির্ধারিত সময়ের প্রায় আধা ঘণ্টা আগে থেকেই রাজনৈতিক নেতারা বৈঠকস্থলে আসতে থাকেন। এরই মধ্যে সেখানে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ উপস্থিত হয়েছেন।

এ ছাড়া জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামানকেও বৈঠকে দেখা গেছে।

এর আগে, আজ সকালে রাজধানীর গুলশানে জাতিসংঘ মহাসচিব ইউএন হাউজ উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে মহাসচিব জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করেন এবং বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখার পাশাপাশি আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পতাকা উত্তোলন করেন।

এ সময় শিল্প মন্ত্রণালয় ও গৃহায়ণ এবং গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

তার আগে, আন্তোনিও গুতেরেস জাতিসংঘ কান্ট্রি টিম (ইউএনসিটি) ও বাংলাদেশের মধ্যকার একটি বৈঠকে অংশ নেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল ৫টায় চার দিনের সফরে ঢাকায় এসে পৌঁছান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান। পরে শুক্রবার (১৪ মার্চ) তিনি কক্সবাজারে লাখো রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করেন।


এ ক্যটাগরির আরো খবর..