× Banner
সর্বশেষ
বেগম খালেদা জিয়াসহ ৬ নারী পেলেন ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার ঝিনাইদহে যুবক নিহতের ঘটনায় বাসে আগুন, প্রতিবাদে সড়ক অবরোধ শ্রমিকদের ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও রিক্সা র‌্যালী শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন জাইমা রহমান নারীকে মূলধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি সম্ভব নয় – রাষ্ট্রপতি জ্বালানি সিন্ডিকেট, পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে – জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান মির্জা আব্বাসের মানহানির অভিযোগ – নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি সরকার নারীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে – প্রধানমন্ত্রী ঝিনাইদহে ফিলিং ষ্টেশনের তেল নিতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্রনেতার মৃত্যু বেগম খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান

জহির-সোনাক্ষীর পরিচয় করিয়েছিলেন ‘বলিউডের ভাইজান’ সালমান

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯

২০১৬ সালের ১২ আগস্টে মুম্বাইয়ের একটি সংবাদমাধ্যমের অনলাইন সংস্করণের প্রতিবেদন থেকে জানা যায়, সোনাক্ষী সিনহা নাকি তাঁর বয়ফ্রেন্ড বান্টি সচদেবের সঙ্গে রাত কাটিয়েছেন। এরপর বলিউডের ‘দাবাংকন্যা’ নিজের টুইটার অ্যাকাউন্টে ওই সংবাদমাধ্যমের নাম উল্লেখ করে লিখেছিলেন, ‘ওদের প্রকাশিত বেশির ভাগ খবরই দেখছি ভুল। এই যেমন আমার খবরটাই দেখুন, রেস্তোরাঁতে আমরা ডিনার করতে গিয়েছিলাম আর ওদের খবরে সেটা পাল্টে গিয়ে “রাত কাটানো” হয়ে গেল!’ ক্ষোভের সঙ্গে এই তারকা লেখেন, ‘এরপর ওরা আর কী প্রকাশ করবে, তা জানার জন্য অপেক্ষা করছি।’ ওই সময় আরও শোনা গিয়েছিল, শিগগিরই বিয়ে করছেন তাঁরা।

বান্টি সচদেবের সঙ্গে সোনাক্ষী সিনহার বিচ্ছেদ হয়েছে অনেক দিন হলো। ইদানীং তাঁকে বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে জহির ইকবালের সঙ্গে। কে এই জহির ইকবাল? সম্প্রতি তিনি ‘নোটবুক’ ছবিতে অভিনয় করেছেন। তাঁর বাবা ইকবাল রতনসি ব্যবসায়ী। তিনি সালমান খানের ছেলেবেলার বন্ধু। সেই সূত্র ধরেই এবার বন্ধুর ছেলেকে নিজের প্রযোজিত ছবিতে সুযোগ দেন সালমান খান।

অন্যদিকে সালমান খানের ‘দাবাং’ ছবির মধ্য দিয়ে ২০১০ সালে বলিউডে পা রাখেন সোনাক্ষী সিনহা। ছবিতে তিনি ছিলেন চুলবুল পাণ্ডের (সালমান খান) প্রেমিকা ও স্ত্রী। ২০১২ সালে ‘দাবাং টু’ ছবিতে দেখা গেছে তাঁকে। এবার তাঁকে দেখা যাবে ‘দাবাং’ সিরিজের তৃতীয় ছবিতে। ছবিটি পরিচালনা করছেন প্রভু দেবা।

পরিচালক অভিষেক বর্মণ আর প্রযোজক করণ জোহর ও সাজিদ নাদিয়াদওয়ালার ‘কলঙ্ক’ ছবিটি মুক্তি পাচ্ছে ১৭ এপ্রিল। এই ছবিতে আছেন সোনাক্ষী সিনহা। এখন ছবিটির প্রচারণা নিয়ে তিনি ব্যস্ত। টিভি শো, রোড শো থেকে শুরু করে চলছে শেষ মুহূর্তের নানা কিছু। সম্প্রতি এক টিভির অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন আলিয়া ভাট আর বরুণ ধাওয়ানের সঙ্গে। তাঁদের সবার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। ইদানীং খুব আলোচিত হচ্ছেন তাঁরা। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে তাঁরা কোথায় ডেটে গেলেন, কী মন্তব্য করেছেন, কবে বিয়ে করছেন—এসব খবর তো হরহামেশাই হচ্ছে। টিভির সেই অনুষ্ঠানেও তা–ই হলো। সঞ্চালক তাঁদের জিজ্ঞেস করেন, তিনজনের মধ্যে কে আগে বিয়ে করবেন? সোনাক্ষী মুহূর্তেই জবাব দেন, তিনি এখনই বিয়ে করতে চান!

এরপর অনেকের মনেই প্রশ্ন তৈরি হয়েছে, জহির ইকবালের সঙ্গে সোনাক্ষী সিনহার প্রেম তাহলে জমে ক্ষীর! লুকিয়ে লুকিয়ে তাঁরা অনেকটা পথ এগিয়ে গেছেন! গত বছর ২ জুন সোনাক্ষী সিনহার জন্মদিন উপলক্ষে ইনস্টাগ্রামে চমৎকার একটি পোস্ট দিয়েছিলেন ও তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন জহির ইকবাল।

জানা গেছে, জহির ইকবালের সঙ্গে সোনাক্ষী সিনহার পরিচয় করিয়ে দিয়েছিলেন সালমান খান। ওই সময় নাকি ‘বলিউডের ভাইজান’ ভেবেছিলেন, ভবিষ্যতে তাঁরা একসঙ্গে পথ চললে মন্দ হবে না। তিনি যে ‘ম্যাচমেকিং’ কাজেও দক্ষ, তা এখন বেশ বোঝা যাচ্ছে। কারণ, অল্পদিনেই জহির ইকবাল আর সোনাক্ষী সিনহার মধ্যে চমৎকার সম্পর্ক তৈরি হয়েছে। পরিচয়ের প্রথম দিন থেকেই তাঁদের ডেটিংও শুরু হয়ে যায়। তারপর তাঁদের একসঙ্গে দেখা গেছে। গত বছরের ২৭ ডিসেম্বর সালমান খানের জন্মদিনের পার্টিতে তাঁর পানভেলের খামারবাড়িতে একসঙ্গে হাজির হন সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল। ওই সময় পাপারাজ্জিদের ক্যামেরার ফ্ল্যাশ দেখে তাঁরা বেশ অস্বস্তি বোধ করেছেন।

জহির ইকবাল ও সোনাক্ষী সিনহা নিজেদের সম্পর্ক নিয়ে কখনো মুখ খোলেননি। হয়তো সালমান খান নিজেই তাঁদের বিয়ের ব্যাপারে ঘোষণা দেবেন, এমনটা আশা করে বসে আছেন বলিউডের এই দুই তারকা। কিন্তু টিভি চ্যানেলের সেই অনুষ্ঠানে বিয়ের কথা শুনে সোনাক্ষী সিনহা যেভাবে লাফিয়ে উঠলেন, তাতে মনে হচ্ছে সালমান খানকে এখনই কিছু একটা করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..