জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শোক

জনপ্রশাসন মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বস্ত্র ও পাটমন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামাণিক, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক এবং পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মশিউর রহমান রাঙ্গাঁ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহ্রিয়ার আলম, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

এছাড়া শোক প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ।

শোক বার্তায় তাঁরা বলেন, সৈয়দ অশরাফুল ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে দিকপালের ভূমিকা রেখেছেন। তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে বঙ্গবন্ধুর আদর্শকে ছড়িয়ে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছেন।

তিনি বাংলাদেশের রাজনীতিতে একজন সাদা মনের মানুষ ছিলেন, তার প্রয়াণে জাতি একজন নিবেদিত প্রাণ দেশপ্রেমিক রাজনীতিককে হারালো।

মন্ত্রী ও প্রতিমন্ত্রিবর্গ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।