× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

মন্ত্রিসভার সদস্য না হয়ে বিরোধীদলে থাকবে জাতীয় পার্টি

admin
হালনাগাদ: শুক্রবার, ৪ জানুয়ারী, ২০১৯

একাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধীদলে থাকবে জাতীয় পার্টি (জাপা)। জাতীয় পার্টির কোনও সংসদ সদস্য মন্ত্রিসভার সদস্য হবেন না। শুক্রবার দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টি প্রধান বিরোধীদল হিসেবে দায়িত্ব পালন করবে। পদাধিকার বলে জাতীয় পার্টির পার্লামেন্টারি দলের সভাপতি হিসেবে আমি ( এরশাদ) প্রধান বিরোধীদলের নেতা এবং পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বিরোধীদলের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন। জাতীয় পার্টির কোনও সংসদ সদস্য মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবেন না।

বিবৃতিতে সংসদের স্পিকারকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান এরশাদ। বৃহস্পতিবার শপথের পর সংসদীয় বোর্ডের সভায় বসে জাতীয় পার্টি। অসুস্থতার কারণে ওই দিন শপথ নেননি তিনি। ওই বৈঠকেও উপস্থিত হতে পারেননি। বৈঠক থেকেও সুনির্দিষ্ট কোনও সিদ্ধান্ত আসেনি। বৈঠক শেষে জাপা মহাসচিব রাঙ্গাঁ সাংবাদিকদের বলেন, আমরা মহাজোটে ছিলাম, আছি, থাকব।


এ ক্যটাগরির আরো খবর..