× Banner
সর্বশেষ
ভারত মহাসাগরে ‘ডাবল-লক’: চীনের জ্বালানি সরবরাহে ভারতের কৌশলগত চাপ হরমুজ প্রণালি সংকট: সারের সরবরাহে ধাক্কা, বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় শঙ্কা আজ ৩ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মে (রবিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী

জনগণের আস্থাটা ধরে রাখতে পেরেছি, এটাও একটা বড় অর্জন -শেখ হাসিনা

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ জনগণের বিশ্বাস, আস্থা আমরা অর্জন করতে পেরেছি। দীর্ঘদিন একটানা সরকারে থেকেও জনগণের যে আস্থাটা ধরে রাখতে পেরেছি, এটাও একটা বড় অর্জন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এখনও যেহেতু চট্টগ্রামের শিডিউল ঘোষণা হয়নি। কাজেই আমি নিশ্চয়ই ভোট চাইতে পারি। সেই অধিকার আমার রয়েছে। আমি শুধু এইটুকু বলব, আপনারা যদি আমাদের উন্নয়নের কথা জনগণের কাছে পৌঁছান নিশ্চয়ই তারা ভোট দেবে। বিশেষ করে আমাদের মা-বোনেরা। কারণ নারী ক্ষমতায়নে ও উন্নয়নে আমরা অনেক এগিয়ে গিয়েছি। আমরা সব শ্রেণির উন্নয়ন করে যাচ্ছি। কোনো শ্রেণিকে বাদ দিচ্ছি না।

প্রধানমন্ত্রী বলেন, এখানে কোন এলাকার লোক ভোট দিল, দিল না, যা অতীতে বিএনপির সরকার যেটা করত, আমরা সে পথে নেই। আমরা সমগ্র বাংলাদেশে উন্নয়নে বিশ্বাস করি। প্রতিটি মানুষের উন্নয়নে বিশ্বাস করি। বাংলাদেশে গণতন্ত্র আছে। এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কেউ ভোট দিক না দিক, উন্নয়নের ছোঁয়াটা প্রতিটি মানুষের কাছে পৌঁছাক সেটাই আমাদের লক্ষ্য। আমরা উন্নয়ন একেবারে তৃণমূল পর্যায়ে, এমন নয় যে শুধু শহরভিত্তিক করে যাচ্ছি। কারণ এই দেশটা আমরা স্বাধীন করেছি, জাতির পিতা স্বাধীন করে দিয়ে গেছেন। তাই মানুষের কাছে স্বাধীনতার সুফল যাতে পৌঁছায় সেভাবে আমরা কাজ করছি। যার ফলাফল দেশের মানুষ পাচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গত এক দশকে আমরা বাংলাদেশের যে উন্নয়নটা করতে পেরেছি, তা অতীতে কোনো সরকারের পক্ষে সম্ভব হয়নি। আজকে বাংলাদেশকে আমরা দারিদ্র্যমুক্ত করতে পেরেছি, দরিদ্রতা ২০ ভাগে নামিয়ে এনেছি। ইনশাআল্লাহ সম্পূর্ণ দারিদ্র্যমুক্ত করতে পারব।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি বলেন, আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে। আর আমি জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই তারা বারবার আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে। দেশের জনগণের সেবা করার সক্ষমতা পেয়েছি। জনগণ যে তাদের সেবা করার দায়িত্বটা আমাদের দিয়েছে, আমরা সেটাই পালন করতে চাচ্ছি। আমাদের উন্নয়ন কর্মকাণ্ডগুলো মাঠপর্যায়ের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আমরা যদি সঠিকভাবে আমাদের উন্নয়নের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারি তাহলে ভোটে কিন্তু আর অসুবিধা হওয়ার কথা নয়।

তিনি বলেন, যে স্বপ্ন নিয়ে আমার বাবা দেশটা স্বাধীন করে দিয়ে গেছেন, তা পূরণ করতে হবে। এটাই হল আমার জীবনের একমাত্র লক্ষ্য। সেখানেই আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। আপনারা নিঃস্বার্থভাবে দেশের সেবা করবেন। জীবনের সব চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে উঠে যদি কাজ করতে পারেন, তাহলে মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করা যাবে। এটাই একজন রাজনীতিবিদের বড় পাওয়া। তাই প্রতিটি নেতাকর্মীকে জাতির আদর্শে কাজ করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..