× Banner
সর্বশেষ
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’ পুরস্কারে ভূষিত হয়েছে ইউনিলিভার বাংলাদেশ আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল উদ্বোধন করলেন সেনাপ্রধান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, দায়িত্বরত অবস্থায় ভোরে আত্মহত্যা করেন সম্রাট ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত

ছুটিতে যাচ্ছেন জাকারবার্গ

admin
হালনাগাদ: শনিবার, ২১ নভেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: পিতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন ফেইসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। তার এই ছুটি দুই মাসের।

কন্যাশিশুর জন্মের পর তিনি এই ছুটি নেবেন বলে শুক্রবার জানিয়েছেন।

সিলিকন ভ্যালি টেকনোলজি প্রতিষ্ঠানগুলো মেধাবীদের ধরে রাখতে পিতৃত্বকালীন ভাতা ও অন্যান্য সুবিধা বাড়িয়েছে। কিন্তু অনেক কর্মীই প্রতিযোগিতামূলক এই বাজারে পেছনে পড়ে যাওয়ার কিংবা পদোন্নতি থেকে বঞ্চিত হওয়ার ভীতি থেকে এসব সুবিধা গ্রহণ করতে চান না।

বিশ্বের সবচে বড় অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক তাদের যুক্তরাষ্ট্রের কর্মীদের বেতনসহ সর্বোচ্চ চারমাসের মাতৃত্বকালীন অথবা পিতৃত্বকালীন ছুটি দিয়ে থাকে। যেকোনোকর্মী একবারেই সবটুকু ছুটি নিয়ে নিতে পারেন অথবা সন্তানের প্রথম বছরে ভেঙে ভেঙেও নিতে পারেন। যুক্তরাষ্ট্রের মানদণ্ডে যা অত্যন্ত উদার একটি নীতি।

চলতি বছরের জুলাই মাসে জাকারবার্গ জানিয়েছিলেন, তিনি ও তার স্ত্রী প্রিসিলা চ্যান কন্যাসন্তানের আশা করছেন।

তিনি জানিয়েছেন, “প্রিসিলা এবং আমি দুজনেই আমাদের মেয়ের ভূমিষ্ঠ হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের প্রিয় শিশুতোষ বই ও খেলনাও সংগ্রহ করেছি।”

“গবেষণায় দেখা গেছে, কর্মজীবী বাবা-মা যখন তাদের সদ্যোজাত সন্তানের সঙ্গে থাকার জন্য ছুটি নেয় তা সন্তান এবং পরিবারের জন্য খুবই ভাল ফল বয়ে আনে।”- ৩১ বছর বয়সী জাকারবার্গ তার ফেইসবুক নোটে উল্লেখ করেছেন।

তবে তার ছুটিতে থাকা অবস্থায় কে প্রতিষ্ঠানটির দায়িত্বে থাকবেন এ বিষয়ে কিছু বলেননি তিনি।


এ ক্যটাগরির আরো খবর..