× Banner
সর্বশেষ
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে ডব্লিউএফপি’র প্রতিনিধি দলের সাক্ষাৎ ঐতিহ্য রক্ষায় সাংগ্রাই উৎসবের ভূমিকা অপরিসীম-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বার কাউন্সিলে নির্বাচন করতে ব্যারিস্টার সুমনের হাইকোর্টে রিট এসএমই ফাউন্ডেশনের সহায়তায় উৎপাদন খাত ও নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেবে ব্র্যাক ব্যাংক গৌরনদীতে মাই টিভির শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই অভিযোগ গৌরনদীতে নানা আয়োজনে বর্ষবরন পুলিশ পরিচয় দিয়ে আটক পিকআপ চালক পাওনা টাকা ফেরত পেতে মামলা করায় চাকুরিজীবী ও তার ভাইকে অপহরণ, মুক্তিপণ দিয়ে মুক্তি আমরা সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই -এস এম জিলানী

ঝিনাইদহ প্রতিনধি

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গণপিটুনির শিকার হলেন মাদ্রাসা শিক্ষক

ACP
হালনাগাদ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গণপিটুনির শিকার

মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এলাকাবাসী ফয়সাল মাহমুদ বাদশা ওরফে পেরেক হুজুর নামে এক ব্যাক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ্দ করেছে।

মঙ্গলবার সন্ধ্যায় কালীগঞ্জ পৌরসভার সামনে হয়রত (রা:) ফাতেমা কওমী মাদ্রাসায় এ ঘটনা ঘটে। উপজেলার তিল্লা গ্রামের নূর আলীর ছেলে ফয়সাল মাহমুদ বাদশা ওরফে পেরেক হুজুর ওই মাদ্রাসার শিক্ষক ও মালিক বলে জানা গেছে।

পুলিশ গনপিটুনিতে আহত পেরেক হুজুরকে নিয়ে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করে। পরে রাতেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিভাবক ও স্থানীয়রা জানায়, ওই পেরেক হুজুর তার মাদ্রাসার এক ছাত্রীকে যৌন হয়রানী করে। এমন খবর পেয়ে এলাকাবাসী মঙ্গলবার সন্ধ্যার দিকে ওই মাদ্রাসার সামনে জড়ো হয়। এ সময় পেরেক হুজুরকে পেয়ে এলাকাবাসী গনপিটুনির পর পুলিশের হাতে তুলে দেয়। এলাকাবাসীর অভিযোগ ইতিপূর্বে ওই হুজুর তার এলাকাতে এমন অপকর্মের অভিযোগে কয়েকবার ধরাও পড়েছে।

বিভিন্ন সময় সে প্রভাবশালী ব্যাক্তিদের ছত্রছায়ায থেকে এই অপকর্ম থেকে পার পেয়ে থাকেন। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিফ জানান, যৌন হয়রানীর বিষয়ে দুই পক্ষের ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। ছাত্রীর অভিভাবকরা বলেছে, যৌন হয়রানি করায় তাকে স্থানীয়রা গনপিটুনি দিয়েছে।

আর অভিযুক্ত ব্যক্তি বলেছে, কিছুদিন আগে এক অভিভাবক মাদ্রাসাতে প্রবেশ করা নিয়ে বিরোধে এমনটি হয়েছে। তবে, অভিভাবকদের সাথে যোগাযোগ করা হলেও তারা কোন অভিযোগ দেয়নি। এজন্য তাকে ছেড়ে দেওয়া হলেও বিষয়টি আরো খতিয়ে দেখবেন বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..