× Banner
সর্বশেষ
উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঝিনাইদহে ৮ বছরের কণ্যা শিশুকে যৌনহয়রানির অভিযোগে মুদি দোকানি আটক বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক 

ছাতকে সানি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৫ মে, ২০২১

ছাতক প্রতিনিধিঃ ছাতকে চাঞ্চল্যকর সানি সরকার হত্যাকান্ডের প্রধান আসামি শোয়েব আহমদ (১৯)কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সিলেট নগরীর বন্দরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শোয়েব আহমদ উপজেলার কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামের ব্যবসায়ী নিজাম উদ্দিনের পুত্র। ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৮ এপ্রিল সন্ধ্যায় মোবাইল ফোনে ডেকে নিয়ে পৌরসভা কার্যালয় সংলগ্ন রাস্তায় সানি সরকারের উপর হামলা চালায় শোয়েব আহমদ ও তার সহযোগীরা। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সানি সরকার ছাতক পৌর শহরের মন্ডলীভোগ ঘোষবাড়ী এলাকার কাজল সরকারের একমাত্র পুত্র। হামলার ঘটনার পর কাজল সরকার বাদী হয়ে ছাতক থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই প্রধান আসামী শোয়েব আহমদ পলাতক ছিল। এরআগে ঘটনায় জড়িত নাইম আহমদ (২০) নামের আরেক যুবককে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..