× Banner
সর্বশেষ
জমি বিরোধের জেরে কালীগঞ্জে বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট বৃদ্ধাসহ দুই মহিলা আহত থানায় অভিযোগ স্বাস্থ্য পরীক্ষায় হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা বোরো মৌসুমে ধান, চাল ও গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ও মূল্য নির্ধারণ লক্ষ্মীপুরে ভয়াবহ যানজট: পেট্রোল পাম্পের লাইনে অচল শহর, চরম ভোগান্তিতে জনজীবন ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর সেতুর উপর যান চলাচল সাময়িক বন্ধ, বিকল্প রাস্তা ব্যবহারের নির্দেশ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর নেপালের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯০তম সভা অনুষ্ঠিত বাংলাদেশ এয়ারলাইন্সকে আরো লাভজনক ও যাত্রীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব -বিমান মন্ত্রী প্রকল্পগুলোকে আরো গতিশীল করার নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

চৌগাছায় স্কুল ছাত্রীকে ধর্ষণের অবস্থান কর্মসূচি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫

যশোর প্রতিনিধিঃ চৌগাছায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের শাস্তির দাবিতে যশোরে অবস্থান কর্মসূচি পালন করেছে নারী নির্যাতন প্রতিরোধে সহায়ক ও পর্যবেক্ষণ কমিটি।

বৃহস্পতিবার যশোর কালেক্টরেটের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক তন্দ্রা ভট্টাচার্য, জাসদ সভাপতি রবিউল আলম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ডি এম শাহিদুজ্জমান, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপঙ্কর দাস রতন প্রমুখ।

এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, ‘দেশে অহরহ নারী নির্যাতনের ঘটনা ঘটলেও পুলিশ প্রশাসনের নির্লিপ্ততার কারণে নির্যাতনকারীরা পার পেয়ে যাচ্ছে। চৌগাছায় স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের সবাইকে এখনও পুলিশ গ্রেফতার করতে পারেনি।’ বক্তারা অবিলম্বে সব ধর্ষককে গ্রেফতারের দাবি জানান। অবস্থান কর্মসূচি শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..