× Banner
সর্বশেষ
আজ ২৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ এপ্রিল (সোমবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক

চৌগাছায় সাপের দংশনে গৃহবধূর মৃত্যু

admin
হালনাগাদ: বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬

যশোর অফিস
যশোরের চৌগাছায় সাপের দংশনে রেকসোনা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মাঠচাকলা গ্রামের অনিচুজ্জামানের স্ত্রী।

সোমবার রাতে এ ঘটনা  ঘটে। তার স্বামী আনিচুজ্জামান জানান, রাতে তারা দুজন একই ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত ১২ টার দিকে হঠাৎ তার স্ত্রী বলেন, তার ঘাড়ে প্রচণ্ড যন্ত্রণা করছে। এসময় বাড়ির লোক ডাকাডাকি করে তাকে চৌগাছা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চৌগাছা থানার এসআই শাহিনুর রহমান বলেন, নিহতের স্বামী, সন্তান, শ্বশুর, বাবা, ভাইসহ পরিবারের সদস্যরা বলছেন- তিনি সাপের কামড়ে মারা গেছেন। নিহতের শরীর কালো হয়ে গেছে। তিনি সাপের দংশনে মৃত্যুবরণ করেছেন বলে বলা যায়।

মৃত রেকসোনা বেগমের এক মেয়ে ও এক ছেলে রয়েছে। মেয়ে রিংকি যশোর এমএম কলেজে সম্মান শ্রেণীতে এবং ছেলে লিখন চৌগাছা রেসিডেন্সিয়াল স্কুল থেকে জেএসসি পরীা দিয়েছে।

 

 


এ ক্যটাগরির আরো খবর..