× Banner
সর্বশেষ
আকস্মিক পরিদর্শনে হজক্যাম্পে ধর্মমন্ত্রী ওড়িশায় ভারতের বৃহত্তম আন্ডারগ্রাউন্ড তেল ভাণ্ডার, জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ হজ ফ্লাইটের উদ্বোধন আজ, আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র হজযাত্রা ইজরায়েল-লেবানন সংঘাতে ১০ দিনের যুদ্ধবিরতি, শান্তি আলোচনার নতুন আশা আজ শুক্রবার (১৭ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ এপ্রিল শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জিডিপি বনাম মাথাপিছু আয়: ভারতের অর্থনীতি নিয়ে নতুন করে বিতর্ক স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা 

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

নোয়াখালীতে চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার

নোয়াখালী সদর উপজেলায় ৪০ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মতলব সওদাগর (৫৫) উপজেলার কাদিরহানিফ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রাজারামপুর গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে।
সোমবার (৮ আগস্ট) সন্ধ্যায় নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রতন পালের বাড়ির দরজা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মতলব সওদাগর নোয়াখালী সদরের কাদিরহানিফ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রাজারামপুর গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে।
 নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মতলব সওদাগরকে ৪০ লিটার চোলাই মদসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।  ওই মামলায় মঙ্গলবার সকালে তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে সোপর্দ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..