× Banner
সর্বশেষ
শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না – রুমিন ফারহানা বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি শ্যামনগরে এক শিশুর গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু

চেয়ারম্যান প্রার্থী হতে চান কাজী আকমল হোসেন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬

হাফিজুল ইসলাম,জুড়ী(মৌলভীবাজার)প্রতিনিধিঃআসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল মূল্যায়ন করে মনোনয়ন দিলে জয়ী হবার আশাবাদ ব্যক্ত করেছেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগ নেতা কাজী আকমল হোসেন। গতকাল রোববার রাতে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে একথা জানান তিনি।

তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের একজন সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা সন্তান হিসাবে ছাত্রলীগ থেকে শুরু করে যুবলীগ হয়ে আজও আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় আছি। ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট এর পর ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল, স্বৈরাচার বিরোধী আন্দোলন, খালেদা-নিজামী সরকার বিরোধী আন্দোলন, ২০১৪ সালের জাতীয় নির্বাচন, দলীয় সভা সমাবেশ, কমী সংগ্রহসহ দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বিশেষ ভূমিকা রাখি।

১৯৮৯ সালে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ১৯৯৪ ও ২০০২ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে ২০১৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করি। ২০০৫ সাল থেকে এখনও জুড়ী উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য হিসাবে কাজ করছি।

১৯৯১ ও ২০০১ সালের জাতীয় নির্বাচনে দল ক্ষমতায় না গেলেও পশ্চিম জুড়ী ইউনিয়নে নৌকা মার্কায় সর্বাধিক ভোট আদায়ে সক্ষম হই। ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচিত করতে সক্রিয় ভূমিকা রাখি।

বিভিন্ন সামাজিক কাজে নিজের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘জুড়ী আধুনিক (প্রা.) হাসপাতাল ও জুড়ী ডায়বেটিস সমিতি প্রতিষ্ঠায় আমি অগ্রণী ভূুমিকা রাখি। বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি’র কেন্দ্রীয় কমিটির সদস্য, মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক ও জুড়ী উপজেলা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছি। নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখি এবং প্রতিষ্ঠাকালীন কমিটির সহ সম্পাদক, নির্বাচিত দাতা সদস্য ও সহ সভাপতির দায়িত্ব পালন করি। আমতৈল সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য, অভিভাবক সদস্য ও বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছি।

তিনি বলেন, ‘অত্র ইউনিয়নের বেকারত্ব দুরীকরণ, আইনশূংঙ্খলা, রাস্তাঘাট ও শিক্ষার উন্নয়নসহ সকল সামাজিক উন্নয়নে নিজেকে আরও বৃহত্তর পরিসরে জড়িয়ে রাখতে চাই। তাই আমি পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসাবে প্রতিদ্ধন্ধিতা করার ইচ্ছা প্রকাশ করছি। সে জন্য আমি সাংবাদিকবৃন্দ ও ইউনিয়নবাসীর সহযোগিতা, দোয়া, আশির্বাদ, ভালবাসা এবং আওয়ামী পরিবারের সমর্থন কামনা করছি’।


এ ক্যটাগরির আরো খবর..