× Banner
সর্বশেষ
চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকে অভিনন্দন জানা‌লো বাংলাদেশ দূতাবাস প্রধানমন্ত্রীর সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন রাশেদ খাঁন জ্বালানি আমদানিতে ব্যয় ২ বিলিয়ন ডলার, চাপ বাড়ছে রিজার্ভে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী পরিবেশ রক্ষায় দ্যা নিউজ ডটকমের সড়কের আগাছা পরিষ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ শার্শার গোগায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ মালয়েশিয়া সীমান্তে ৬৪১ অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ৭৩ জন আজ ২০ জুলাই (৩ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় অশ্রুসিক্ত বিদায় মেসির, বিশ্বকাপের মঞ্চে শেষ হলো এক কিংবদন্তির অধ্যায় আজ সোমবার (২০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ মেম্বারের লিখিত অভিযোগ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৯ জুন, ২০২০
চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ মেম্বারের অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৬নং পীরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মো. মাহাবুব আলম এর বিরুদ্ধে ইউপি সদস্যদের সাথে অসদাচারন ও স্বেচ্ছাচারিতাসহ ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে অনাস্থা অভিযোগ দিয়েছেন ১১ জন ইউপি সদস্য।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার নির্বাহী কর্মকর্তা বরাবর পরিষদের ১১ জন সদস্য লিখিত অভিযোগ করেন।
অভিযোগে বলা হয়, ৬নং পীরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মো. মাহাবুব আলম দায়িত্ব গ্রহণ করার পর হতে ইউনিয়ন পরিষদ পরিচালনার ক্ষেত্রে সরকারি বিধিমালা তোয়াক্কা না করে স্বৈরতান্ত্রিকভাবে পরিষদ পরিচালনা করছেন। এমনকি অবহেলিত জনগনের জন্য সরকারি যে বাজেট বরাদ্দ আসে তা বিতরণের ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউ’পি সদস্য/ সদস্যাগণের মতামত না নিয়ে তার নিয়োজিত নিজস্ব লোক দ্বারা তালিকা প্রণয়ন ও তা বন্টন করেন।
এছাড়াও অভিযোগে বলা হয়, দূর্যোগপূর্ণ অবস্থায় করোনা ভাইরাসের ত্রাণ ইউপি সদস্যদরে না জানিয়ে নিজস্ব লোকদের দিয়ে তালিকা প্রনয়ন ও তা বন্টন করেছেন। চলতি মৌসুমে সরাসরি কৃষকের কাছ থেকে গম ও ধান ক্রয়ে কৃষক নির্বাচনের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদে যে লটারী সম্পন্ন হয়েছে সেখানেও ইউ’পি সদস্যদের প্রতিনিধিত্ব করার জন্য অবগত করেনি তিনি। এতে প্রকৃত কৃষকরা বঞ্চিত হয়েছে।
এছাড়াও ইউনিয়ন পরিষদের কার্যালয়টি দেশ স্বাধীনের পর শহরের মুল জায়গায় ছিল। সেটি তিনি হঠকারী করে নিজের সুবিধার্থে রাতের আধারে তার গ্রামের একজনের বাড়ী ভাড়া নিয়ে অস্থায়ী কার্যালয় তৈরী করেন। সেখানে কিছুদিন কার্যালয়টি পরিচালনা করার পর সেখান থেকে পার্শ্ববর্তী জায়গায় তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয় তৈরী করেছেন। কার্যালয় তৈরীর করতে তিনি কাবিখা, কাবিটা, এলজিএসপি ও টিআর সহ ৪০ দিনের কর্মসূচীর অর্থ দিয়ে ইউনিয়ন পরিষদের কার্যালয় তৈরী করেছেন। পরে ইউ’পি সদস্যরা জানতে পারে সেই জমি তিনি পরিবারের লোকজনের নামে কিনেছেন।
এছাড়াও অকারণে ১নং ওয়ার্ডের সদস্য দিনেশ চন্দ্রের সরকার প্রদত্ত সম্মানী ভাতা তিনি বন্ধ করে রেখেছেন। অন্যায় ও দূর্নীতির এমন কর্মকান্ডে চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়া পর্যন্ত ইউ’পি কার্যালয়ে সদস্যদের উপস্থিতি ও অন্যান্য সকল কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ইউ’পি সদস্যরা।
উল্লেখ্য যে, এ নিয়ে পরিষদের সদস্যরা এর আগে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করলে ২০১৭ সালের ২৪ ডিসেম্বর তৎকালিন উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারের মধ্যস্ততায় সদস্যদের আর অশালিন আচরণ করবেন না মর্মে মুচলেকা দিয়ে মিমাংসা করেন।
এ বিষয়ে ইউ’পি চেয়ারম্যান মো. মাহাবুব আলমের কাছে মুঠোফানে জানতে চাওয়া হলে তিনি বলেন, অভিযোগ দিছে ভাই- হইছে বলে তিনি ফোন কেটে দেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রেজাউল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..