× Banner
সর্বশেষ
প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী ঝিনাইদহে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর বর্তমান প্রেক্ষাপটে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই  -অর্থমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক জ্বালানি সাশ্রয়ে দোকানপাট শপিংমল নিয়ে নতুন সিদ্ধান্ত ‘ইস্টার সানডে’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর সাথে চার্চের শীর্ষস্থানীয় নেতারা ৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

চীনের বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ

admin
হালনাগাদ: রবিবার, ১৭ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক:  অভিযোগ উঠেছেমার্কিন গোপন তথ্য চুরি করে চীন সামরিক রোবট তৈরি করছে। আর এ পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্তের জন্য মার্কিন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চীন পরিচালিত কমপক্ষে একটি সাইবার স্পাই অপারেশনে পেন্টাগনের ঠিকাদার ব্রিটিশ প্রতিষ্ঠান কিউনিটিক থেকে তথ্য চুরি করেছে। ২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে চীনের পিপলস লিবারেশন আর্মি কিউনটিকের এক কর্মীর অ্যাকাউন্ট হ্যাক করে রোবট তৈরির তথ্য হাতিয়ে নিয়েছে।

চীন-মার্কিন অর্থনৈতিক এবং নিরাপত্তা পর্যালোচনা কমিশন চীনের সামরিক এবং শিল্প বিষয়ক রোবট সংক্রান্ত সক্ষমতা নিয়ে প্রতিবেদন দেয়ার জন্য বিশ্লেষকদের প্রতি আহ্বান জানিয়েছে। এ প্রতিবেদন জরুরি ভিত্তিতে দেওয়ার জন্য এ আহ্বান জানানো হয়।  এতে বলা হয়েছে, চীন কোথা থেকে রোবটবিদ্যা অর্জন করেছে প্রতিবেদনে তাও উল্লেখ করতে হবে। একই সঙ্গে সামরিক খাতে রোবট ব্যবহারের ক্ষেত্রে চীন কোন কোন ক্ষেত্রে এগিয়ে আছে তাও উল্লেখ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া রোবট সংক্রান্ত গবেষণায় নিয়োজিত চীনা সংস্থাগুলোর নামও বের করতে চাচ্ছে মার্কিন সরকার। পিপলস লিবারেশন আর্মির সঙ্গে এ সব গবেষণা সংস্থার কোনো যোগসাজশ আছে কিনা তাও খতিয়ে দেখতে চায় মার্কিন সরকার।


এ ক্যটাগরির আরো খবর..