× Banner
সর্বশেষ
স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠনের দাবি জানিয়েছে এইচআরসিবিএম রাষ্ট্র সংস্কার ও সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের গত ছয় মাসে ৮২৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত -এইচআরসিবিএম আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ জুলাই (শনিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতিসংঘে বাংলাদেশের শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি প্রস্তাব গৃহীত ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার

আঞ্চলিক প্রতিনিধি

চিকিৎসার মান উন্নয়নে মতবিনিময় সভা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
চিকিৎসার মান

স্বাস্থ্য সচেতনতা ও চিকিৎসার মান উন্নয়নের লক্ষ্যে রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, প্রশাসনসহ সর্বস্তরের নেতৃবৃন্দদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় বরিশালের গৌরনদী উপজেলার সাকোকাঠীস্থ আগরপুর হালিমা মান্নান মেমোরিয়াল হাসপাতালের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

হাসপাতালের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও সৌদি আরব পূর্বাঞ্চল শ্রমিকদলের সভাপতি বিপ্লব হোসেন আজাদ। প্রধান বক্তা ছিলেন হাসপাতালের চেয়ারম্যান নুপুর আক্তার উর্মি।

হাসপাতালের পরিচালক শহিদুল আলম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক অধ্যাপক আব্দুল হাকিম, গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামাল হোসেন বিপ্লব, হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার নয়ন বাবু, সরিকল ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান বাশার, সমাজ সেবক ওয়াহিদুল আলম বিপলু মিয়া, ব্যাংক কর্মকর্তা মো. আসাদুজ্জামান, গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাকসুদ হোসেন মৃধাসহ অন্যান্যরা।

সভায় এলাকার সুশীল সমাজের নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন ক্লিনিকের পরিচালক, ডিপ্লোমাধারী ও পল্লী চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..