× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট

চিকিৎসক-নার্সদের ধর্মঘট ডাকা কেন অবৈধ নয়

admin
হালনাগাদ: সোমবার, ৩০ মে, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ নাগরিকদের জীবন রক্ষার্থে চিকিৎসক ও নার্সদের ধর্মঘট ডাকা কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও এ কে এম শাহীনুল হক আজ সোমবার এ রুল জারি করেন।

একই সঙ্গে চিকিৎসক-নার্সদের ধর্মঘট বন্ধে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয়, তা জানতে চাওয়া গেছে। এ ছাড়া চিকিৎসক ও নার্সদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে না, রুলে সেটাও জানতে চাওয়া হয়েছে।

আগামী চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র, আইন, স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

গতকাল রোববার জনস্বার্থে বেসরকারি সংস্থা হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে এ রিট করেন আইনজীবী মনজিল মোরসেদ।


এ ক্যটাগরির আরো খবর..