× Banner
সর্বশেষ
এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

বিচার বিভাগ শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হবে-হাসান ফয়েজ সিদ্দিকী

ACP
হালনাগাদ: সোমবার, ৩০ মে, ২০২২
চার বিভাগ শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হবে

বিচার বিভাগ শক্তিশালী হলে দেশের গণতন্ত্র শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। একারণে বিচার বিভাগকে শক্তিশালী করতে গণমাধ্যমকর্মীদের গঠনমূলক প্রতিবেদন প্রকাশ ও সম্প্রচারের পরামর্শ দিয়েছেন তিনি।

সোমবার (৩০ মে) ল রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধান বিচারপতি এ পরামর্শ দেন।

প্রধান বিচারপতি বলেন, আদালতের কার্যক্রম চলাকালে সুপ্রিম কোর্টের বিচারকরা বিভিন্ন সময়ই বিভিন্ন মন্তব্য করেন। সেসব মন্তব্যের সব গণমাধ্যমে আসা ঠিক না।

তিনি বলেন, ‘আমি কুষ্টিয়ার একটি গ্রামের মানুষ। আমি সাধারণত স্থানীয় ভাষায় কথা বলি। সংবাদ মাধ্যমগুলো আমার আঞ্চলিক ভাষার সে বক্তব্য বা মন্তব্য খুব সুন্দরভাবে লিখে প্রতিবেদন তৈরি করে। দেখে আমি মুগ্ধ হয়ে যাই!’

এক প্রশ্নে প্রধান বিচারপতি বলেন, ‘আদালতে বিচারাধীন মামলার ব্যাকলগ কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।’

সাংবাদিকরা যাতে সুপ্রিম কোর্ট থেকে প্রাসঙ্গিক তথ্য পায় সে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন বিচার বিভাগের প্রধান।

ল রিপোর্টার্স ফোরামের নব নির্বাচিত সভাপতি আশুতোষ সরকার, সহ-সভাপতি দিদারুল আলম দিদার, সাধারণ সম্পাদক আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞা, যুগ্মসম্পাদক ফজলুল হক মৃধা, কোষাধ্যক্ষ আব্দুল জব্বার খান, সাংগঠনিক সম্পাদক আরাফাত মুন্না, দপ্তর সম্পাদক এস এম নূর মোহাম্মদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদ হাসান, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক হাবিবুল্লাহ হাবিব, সদস্য শেখ জামাল,আমিনুল ইসলাম মল্লিক, আব্দুল্লাহ তুহিন ও মাহমুদুল আলম এ সময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..