× Banner
সর্বশেষ
আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল উদ্বোধন করলেন সেনাপ্রধান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, দায়িত্বরত অবস্থায় ভোরে আত্মহত্যা করেন সম্রাট ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী

আঞ্চলিক প্রতিনিধি

চাঁদার টাকা না পেয়ে পিটিয়ে ব্যবসায়ীর হাত ভেঙে দেয়ার অভিযোগ

Kishori
হালনাগাদ: বুধবার, ৭ মে, ২০২৫
ব্যবসায়ীর হাত ভেঙে দেয়ার অভিযোগ

দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে প্রকাশ্যে যাত্রীবাহি ট্রলার থেকে নামিয়ে আবুল কালাম বালী (৫৮) নামের এক ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে ডান হাত ভেঙে দেয়া হয়েছে। এসময় যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পাে। স্থানীয় বিএনপির কতিপয় নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে আহত কালাম বালী অভিযোগ করেছেন। গুরুতর আহত ওই ব্যবসায়ীকে বরিশালের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার ঘটনাটি ঘটেছে জেলার বানারীপাড়া পৌরসভার ফেরীঘাট নামক এলাকায়। কালাম বালী ওই উপজেলার নলশ্রী গ্রামের মৃত শুক্কুর বালীর ছেলে। দীর্ঘদিন তিনি (কালাম) বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকলেও বিগত সরকারের আমলে ২০১৮ সালে অনুষ্ঠিত নির্বাচনের প্রাক্কালে আওয়ামী লীগে যোগদান করেন। বর্তমানে তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য।

বুধবার দুপুরে আহত ব্যবসায়ী ও উপজেলা আওয়ামী লীগের সদস্য কালাম বালী অভিযোগ করে বলেন, গত ৫ আগস্টের পর থেকে বানারীপাড়া পৌর বিএনপির আহবায়ক আহসান কবির নান্না হাওলাদার তার লোকজনের মাধ্যমে মোটা অংকের টাকা চাঁদা দাবি করে আসছিলো। তাদের দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় মঙ্গলবার (৬ মে) বেলা বারোটার দিকে বানারীপাড়া পৌর শহর থেকে বাজার নিয়ে ট্রলারযোগে বাড়ি ফেলার পথে বিএনপির আহবায়ক নান্না হাওলাদারের নির্দেশে পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুস সালাম ও নান্না হাওলাদারের ছেলে পাভেল হাওলাদারের নেতৃত্বে ৮/১০ জনে লাঠিসোঠা ও লোহার রড নিয়ে ট্রলার থেকে তাকে নামিয়ে এলোপাথারিভাবে পিটিয়ে ডান হাত ভেঙে দিয়েছে।

চাঁদা দাবির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে পৌর বিএনপির সাধারণ সম্পাদক আহসান কবির নান্না হাওলাদার বলেন, কেবা কারা হামলা চালিয়েছে তা আমার জানা নেই। এ ব্যাপারে বানারীপাড়া থানার ওসি মো. মোস্তফা জানান, হামলার ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..