× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

নোয়াখালী প্রতিনিধি

চাঁদাবাজির মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
noakhali

নোয়াখালীর কোম্পানীগঞ্জে চাঁদাবাজির মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার মো. মাইন উদ্দিন (৩৬) বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের বানু মাঝির বাড়ির মৃত সাহাব উদ্দিনের ছেলে পৌরসভা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।  মামলার অপর আসামিরা হলেন, বসুরহাট পৌরসভা ৮নম্বর ওয়ার্ডের হৈইদ বাড়ির মো. গোলাম মাওলার ছেলে মোহন (২০) ও একই ওয়ার্ডের মিয়া (৪৫)।

বুধবার (১০ মে) বিকেলে আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, একই দিন বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ড থেকে ৫০ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগে তাকে গ্রেফতার করে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, গ্রেফতার আসামি কিশোর গ্যাংয়ের সদস্য। সে এলাকায় কেউ দোকান ও নতুন বাড়ি ঘর নির্মাণ করলে সেখান থেকে চাঁদা আদায় করে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালায়। আনোয়ার হোসেন নামে এক আমেরিকা প্রবাসী বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের ইদ্রিসিয়া সড়কের পাশে নতুন ভবন নির্মাণের কাজ শুরু করে। এরপর গত ১০ এপ্রিল বিকেলের দিকে মোহনের নেতৃত্বে আসামিরা ভবন নির্মাণকারীদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে চাঁদা না পেয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয় এবং চাঁদা না দিলে হত্যার হুমকি ধমকি দেয়। পরে ভবনের মালিককে বিষয়টি জানায় তার ভায়রা মো.নুর নবী। ভবনের মালিক বিষয়টি জানতে পেরে ভবিষ্যতের কথা চিন্তা করে যুবলীগ নেতা মাইন উদ্দিনকে তার ভায়রা নুরনবীর মাধ্যমে গত ১৫ মে বিকেলের দিকে নির্মাণাধীন ভবনের সামনে নগদ ৫০ হাজার টাকা প্রদান করে। কিছুদিন পর বিষয়টি স্থানীয় ভাবে জানাজানি হলে বসুরহাট পৌরসভার মেয়রের নির্দেশে ভুক্তভোগী মালিকের ভায়রা বাদী হয়ে বুধবার ১০ মে তিনজনের নাম উল্লেখ করে কোম্পানীগঞ্জ থানায় চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুল আউয়াল সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, গ্রেফতার আসামি বেআইনী ভাবে হত্যার হুমকি ধমকি দিয়ে ৫০হাজার টাকা চাঁদা আদায় করেছে।  এ ঘটনায় মামলা হয়েছে। ওই মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে  পুলিশ অপর আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..