× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

শৈত্যপ্রবাহে কুড়িগ্রামের জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১২ জানুয়ারী, ২০২০

রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে তীব্র শৈত্যপ্রবাহ থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়া আর কনকনে ঠাণ্ডায় জবুথবু অবস্থা সাধারণ মানুষের। আজ সকালে কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
গরম কাপড়ের অভাবে দুর্ভোগ বেড়েছে চার শতাধিক চরাঞ্চলে বসবাসকারী মানুষের। এমন অবস্থায় তীব্র শীতের দাপটে চরম বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষগু‌লো। অনেকে তীব্র শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজে বের হলেও কনকণে ঠাণ্ডায় কা‌হিল হ‌য়ে পড়ছেন। এদিকে দীর্ঘ সময় ধরে তাপমাত্রা নিম্নগামী থাকায় বীজতলা নষ্ট হওয়ার উপক্রম হওয়ায় বোরো আবাদ ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
কু‌ড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ী ইউনিয়নের অনেকে জানান, বেশ কিছু‌দিন ধরে তীব্র শীতে বোরো বীজতলা বিবর্ণ হয়ে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র রায় জানান, আজ রবিবার সকালে সারাদেশের মধ্যে সর্ব‌নিম্ন তাপমাত্রা রাজারহাটে রেকর্ড করা হয়েছে ৯ দশ‌মিক ৫ ডিগ্রি সেল‌সিয়াস। তাপমাত্রা আরও কমতে পারে বলে  তি‌নি জানান।


এ ক্যটাগরির আরো খবর..