× Banner
সর্বশেষ
২০ আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা কমিশনের শিকলমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঢাকায় মহাসমাবেশসহ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য জোট সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন সূর্যের পৃষ্ঠে লুকিয়ে ছিল যে রহস্য বোরকাপরা নারীর ইশারায় থামে বাস, ২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন নৌ কমান্ডার বিতর্কিত সেই পরিকল্পনার জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি দেশের সব নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী জেরুজালেম ইস্যুতে ঐক্যবদ্ধ হতে জর্ডানে মুসলিম দেশগুলোর বৈঠক

পিআইডি

চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ও তাদের পরিবার দেশের সম্পদ -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

Kishori
হালনাগাদ: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ

অন্তর্বর্তীকালীন সরকারের কোন মূল্য থাকবেনা যদি আপনাদের কোন মূল্য না থাকে। আর যদি আহত ও শহীদ পরিবারকে যথাযথ মূল্যায়ন করা না হয় তাহলে তাদের সাথে বেইমানি করা হবে। চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ও তাদের পরিবারকে দেশের সম্পদ। বলেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

আজ বিকালে ডেইলি স্টার আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে “কেমন আছে গণঅভ্যূত্থানে নারী শহীদ পরিবার” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, মহান মুক্তিযুদ্ধে নারী শহীদদের নাম পাওয়া যায় নি; বীরাঙ্গনাদের নাম পাওয়া যায়। নারীরাও মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিল কিন্তু তালিকায় তাদের নাম ছিলনা। তাই জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত নারী ও আহত শহীদ নারীদের যদি ভুলে যাই তাহলে ইতিহাসে আরও একটি বড় ভুল করা হবে। এখনো জুলাই-আগস্টে আন্দোলনে অংশগ্রহণকারী নারীদের স্বীকৃতির জন্য আন্দোলন করতে হচ্ছে।

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী নারী শহীদ পরিবারের সদস্যরা তাদের স্বজনদের নিয়ে স্মৃতিচারণ করেন। কিভাবে আন্দোলনে শহীদ হলো, এখন কী অবস্থায় জীবনযাপন করছেন শহীদ পরিবারগুলো, এসব নিয়ে কথা বলেন তারা।

দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনামের সভাপতিত্বে এবং সাংবাদিক ইমরান মাহফুজের সঞ্চালনায় এসময় আরো বক্তৃতা করেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি সাঈদ ফেরদৌস, সুপ্রিমকোর্টের এটর্নি জেনারেল আরিফ খান।

উল্লেখ্য, অনুষ্ঠানে প্রতিটি শহীদ পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সম্মাননা ও তাদের স্বজনদের একটি করে দেয়ালে টাঙানো স্কেচ ফ্রেম উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১০জন নারী শহীদের পরিবার।


এ ক্যটাগরির আরো খবর..