× Banner
সর্বশেষ
বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদে‌শিদের জন্য মরিশাসের বন্ধ শ্রমবাজার পুনরায় চালু হতে যাচ্ছে ১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬ অপহরণ, সংসদে রুমিন ফারহানার ক্ষোভ বাজেট বাস্তবায়ন ও ককাস গঠনে চিফ হুইপের সঙ্গে মার্কিন কর্মকর্তার সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; এলডিসি উত্তরণে স্পেনের সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী অ্যাক্রেডিটেশন দেশের শিল্পখাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখার শক্তিশালী হাতিয়ার – প্রধানমন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

ঘূর্নিঝড় মিধিলি’র তান্ডবে গৌরনদীতে ব্যাপক ক্ষয়ক্ষতি

Dutta
হালনাগাদ: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
gournadi

ঘূর্নিঝড় মিধিলি’র তান্ডবে বরিশালের গৌরনদীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার দিনভর ভারি বর্ষণের কারনে আমন ক্ষেত, পান বরজ ও মৎস্য ঘেরসহ সবজির ক্ষেতের ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার নিঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়াও শুক্রবার থেকে আজ শনিবার দুপুর পর্যন্ত গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।

গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানিয়েছেন, শুক্রবার মিধিলি’র তান্ডবে বরিশাল-ঢাকা মহাসড়কের ভুরঘাটা-সানুহার পর্যন্ত গাছ পরে দুই ঘন্টা যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা মহাসড়কের ওপর থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

গৌরনদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবিব বলেন, পুরো উপজেলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরুপণের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..