× Banner
সর্বশেষ
বাংলাদেশ সরকারকে ৬ লাখ যক্ষ্মার কিট ও শিশুদের জন্য ওষুধ দিলো যুক্তরাষ্ট্র চট্টগ্রামের জলাবদ্ধতা আগামী ডিসেম্বরের মধ্যেই কমে আসবে – প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় ‘নতুন কুঁড়ি’ খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না – প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা শুভেচ্ছা বিনিময় করেছেন ডেনমার্কের রাষ্ট্রদূত কে বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রীর মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন, ডিজিটাল সেবায় নতুন দিগন্ত রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে – আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের প্রয়াণ দিবস আজ

ধেয়ে আসছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আম্পান’ সংকেত বেড়ে ৪

Kishori
হালনাগাদ: রবিবার, ১৭ মে, ২০২০
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আম্পান’

ধেয়ে আসছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আম্পান’। বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোতে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর থেকে জানা যায়, ঘূর্ণিঝড় ‘আম্পান’ দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

রবিবার সকাল ৬টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৩৪৫ কি.মি. দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১২৮০ কি.মি. দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ১২৭৫ কি.মি. দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১২৫৫ কি.মি. দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল।

আবহাওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কি. মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কি. মি.। যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কি. মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে চার নম্বর নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এবং সেই সঙ্গে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..