× Banner
সর্বশেষ
ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স উন্নত চিকিৎসায় ১৫টি হাসপাতালে হেমাটোলজি মেশিন অনুদান বন্যা মোকাবিলায় প্রস্তুত স্বাস্থ্য বিভাগ, মাঠে ২১ হাজার এন্টি-স্নেক ভেনম ও জরুরি মেডিকেল টিম

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

গৌরনদী প্রেসক্লাবের নির্বাচন: জহির সভাপতি, জুলফিকার সম্পাদক নির্বাচিত

Kishori
হালনাগাদ: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
গৌরনদী প্রেসক্লাবের নির্বাচন

গৌরনদী প্রেসক্লাবের বার্ষিক সাধারন সভা ও নির্বাচন শনিবার সকালে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক জহুরুল ইসলাম জহির।

বক্তব্য রাখেন প্যানেল আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান রিপন সাবেক সাধারন সম্পাদক এস. এম, জুলফিকার, মোঃ হানিফ সরদার, খোকন আহম্মেদ হীরা।

সভার দ্বিতীয়ার্ধে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। তিনি ২০২৬ সালের জন্য ৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির নাম ঘোষনা করেন।

কমিটির কর্মকর্তারা হলেন, সভাপতি জহুরুল ইসলাম জহির (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ), সহ সভাপতি এ. আলম (দৈনিক মানবজমিন), সাধারন সম্পাদক এস.এম. জুলফিকার (দৈনিক ডিসটিনি), সহ সাধারন সম্পাদক আমিনা আকতার সোমা (দৈনিক আমার দেশ), কোষাধ্যক্ষ জামিল মাহমুদ (দৈনিক রুপালী বাংলাদেশ), দপ্তর সম্পাদক মোহাম্মদ আালী বাবু (দৈনিক সংবাদ) ও প্রচার সম্পাদক মোঃ হাসান মাহমুদ (দৈনিক কালবেলা)।


এ ক্যটাগরির আরো খবর..