× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর বাণিজ্যমন্ত্রীর ভারতে যে দলই ক্ষমতায় আসুক না কেন সম্পর্ক একই থাকবে – গয়েশ্বর চন্দ্র জ্বালানির ওপর চাপ কমাতে শিক্ষার্থীদের জন্য আসছে বিদ্যুৎচালিত বাস- প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নবীগঞ্জে ব্রাক সিডের উদ্যোগে হাইব্রিড ধানের ফলন বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত  আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রচিত ‘দ্য লার্নিং নেশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক বাণিজ্যমন্ত্রীর; যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান যেসব এলাকায় দমকা বা ঝড়ো হাওয়ার আশঙ্কা ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা: দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগের দমকা হাওয়ার আশঙ্কা পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল: বিজেপির ঐতিহাসিক জয়, তৃণমূলের বড় ধাক্কা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

গৌরনদীতে বিধবা এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার দুই আসামি আটক

Dutta
হালনাগাদ: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
gournadi

বরিশালের গৌরনদীতে বোনের বাড়িতে যাওয়ার পথে বিধবা এক নারী (৩৫)কে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ২নং আসামি আশিক গোমস্তাকে আটক করেছে র‌্যাব।

গতকাল শনিবার বিকাল ৫টার দিকে উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকুপি গ্রামে অভিযান চালিয়ে তাকে (আশিক) আটক করা হয়। বিষয়টি বরিশাল র‌্যাব-৮ এর একটি বিশস্ত সূত্র থেকে জানা গেছে। আটককৃত আশিককে রাতেই গৌরনদী থানায় সোপর্দ করা হবে বলে ওই সূত্র জানায়। বিধবা নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ২-এ। সে (আশিক) উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকুপি গ্রামের কামাল গোমস্তার ছেলে।

গৌরনদী থানার ওসি আফজাল হোসেন বলেন, ডাক্তারী পরীক্ষার জন্য ভিকটিমকে গতকাল শনিবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত প্রধান আসামি আরিফ দেওয়ানকে গতকাল শনিবার দুপুরে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। র‌্যাবের হাতে ২নং আসামি আশিক গোমস্তা আটক হওয়ার ছবি আমি ফেইসবুকে দেখেছি। আশিক ধর্ষণ মামলার এজাহারভূক্ত আসামি যখন, তখন র‌্যাব অবশ্যই তাকে (আশিক) গৌরনদী থানায় সোপর্দ করবে।

উল্লেখ্য, বোনের বাড়িতে যাওয়ার পথে ৩১ আগস্ট দিবাগত রাতে তাঁরাকুপি গ্রামে একটি টিনের ঘরে বিধবা ওই নারীকে ধর্ষণ করে আরিফ দেওয়ান। ওইদিন রাত সাড়ে ১১টার দিকে আশিক গোমস্তাসহ তিন জনে ঘরে ঢুকে ধর্ষণের ভিডিও দেখিয়ে ও ওই ভিডিও ইন্টারনেট ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আসামিরা পালাক্রমে ওই নারীকে ধর্ষণ করে। এ ব্যাপারে ভিকটিম বাদি হয়ে অভিযুক্ত ৪ জনকে আসামি করে শুক্রবার বিকালে গৌরনদী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।


এ ক্যটাগরির আরো খবর..