ঢাকা-বরিশাল মহাসড়কে বেপরোয়াগতির বাস চাপায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছে। শনিবার রাত সাড়ে নয়টার দিকে মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা বাসষ্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গৌরনদী পৌরসভার ১নং ওয়ার্ডের সুন্দরী মহল্লার জামাল মাঝির ছেলে লাভলু মাঝি (৩৫) ও উপজেলার রাজাপুর নন্দনপট্টি গ্রামের সফি মৃধার ছেলে সেন্টু মৃধা (৪০)।
স্থানীয়দের বরাত দিয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, বরিশাল থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহনের বেপরোয়াগতির বাসের সাথে বিপরিত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক ও আরোহী বাসের নিচে চাপা পড়ে। খবরপেয়ে গুরুত্বর অবস্থায় দুইজনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।
গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানান, উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মুনিম জানান, গুরুত্বর দুইজনকে হাসপাতালে নিয়ে আসার পর লাভলু মাঝিকে মৃত ঘোষনা করা হয়। গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানান, মোটরসাইকেল চালক লাভলু উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছে।
রোববার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরোহী সেন্টু মৃধা মারা গেছেন। তিনি আরও জানান, দূর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।