× Banner
সর্বশেষ
ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ

গেইল মাঠে নামছেন রবিবার

admin
হালনাগাদ: শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: এবারের বিপিএল আসরে বরিশাল বুলসের সাথে চুক্তিবদ্ধ ক্রিস গেইল। তবে, মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলের হয়ে এখনও মাঠে নামতে দেখা যায়নি তাকে। বরিশাল বুলসের ফ্যানদের জন্য সুখবর, শুক্রবার ঢাকায় এসে পৌঁছেছেন ক্যারিবীয় এই ড্যাশিং ক্রিকেটার। আগামী রবিবার ঢাকায় বিপিএলের তৃতীয় পর্বের প্রথম ম্যাচে সিলেট সুপার স্টার্সের বিরুদ্ধে মাঠে নামবেন গেইল।

বিপিএলের ইতিহাসে সবচেয়ে সফল খেলোয়াড় বলা চলে গেইলকে। গত দুই আসরে তিনি খেলেছেন ছয়টি ম্যাচ, রান করেছেন ৪০২। এর মধ্যে সেঞ্চুরি রয়েছে ৩টি। ছয় ম্যাচে তিনি ২৪টি চার ও ৩৮টি ছয় মেরেছেন।

গেইল ২০১২ সালে প্রথম আসরে খেলেছিলেন বরিশাল বার্নার্সের হয়ে। সেবার সিলেট রয়্যালস ও ঢাকা গ্লাডিয়েটরসের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। ২০১৩ সালের আসরে তিনি খেলেছিলেন ঢাকা গ্লাডিয়েটরসের হয়ে। সেবার সিলেট রয়ল্যালসের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন ক্যারিবীয় এই ব্যাটসম্যান।

এবারের আসরে এখন পর্যন্ত সেঞ্চুরি হয়েছে একটি। সেটি করেছে বরিশাল বুলসের হয়ে খেলা ক্যারিবীয় ক্রিকেটার এভিন লিউইস। বরিশাল বুলস ইতোমধ্যে ছয়টি ম্যাচ খেলেছে। এর মধ্যে জিতেছে পাঁচটিতে। ফলে ১০ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে রয়েছে তারা।

ক্রিস গেইল বরিশালের হয়ে গ্রুপ পর্বের বাকি চারটি ম্যাচ খেলবেন। বরিশাল বলতে গেলে সেমিতে এক পা দিয়ে রেখেছে। ফলে বরিশাল বুলসের হয়ে পরের ম্যাচগুলোও খেলবেন গেইল।


এ ক্যটাগরির আরো খবর..