× Banner
সর্বশেষ
শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ – স্বরাষ্ট্রমন্ত্রী সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন, সেপ্টেম্বর পর্যন্ত লাগানো হবে ১১ লাখের বেশি গাছ অকার্যকর তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট চুরি-ডাকাতি রোধে গ্রামভিত্তিক পাহারার আহ্বান, মধুখালীর হাটঘাটায় বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রাজধানীর উত্তরায় আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ দেখে ফেরার সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত পদ্মপুরাণ, উপনিষদ ও আধ্যাত্মিক দর্শনের আলোকে জগন্নাথদেবের রথযাত্রার তাৎপর্য কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার জগন্নাথের রথযাত্রা: মাসির বাড়ি নয়, মাতৃস্নেহের টানে গুন্ডিচা মন্দিরে প্রত্যাবর্তন ঐতিহাসিক জুলাই শহিদ দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠায় অঙ্গীকার প্রধানমন্ত্রীর বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা

গুলিবিদ্ধ গোপালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : পঞ্চগড়ের দেবীগঞ্জে দুর্বৃত্তদের হামলায় নিহত মহারাজ যজ্ঞেশ্বরের সহকারী গুলিবিদ্ধ গোপালচন্দ্র রায়কে মঙ্গলবার দুপুর ১২ টায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ডা. হযরত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত গোপালের শারীরিক অবস্থা প্রথমদিকে ভালো ছিল। কিন্তু হঠাৎ করে সোমবার থেকে তার হাতের নখগুলোতে তেমন কোনো শক্তি পাচ্ছে না। ফলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করার সিদ্ধান্ত নেয়া হয়। আহত গোপাল রবিবার সকালে দেবীগঞ্জের বোদা সড়কের পাশে সোনাপাতা এলাকায় সন্ত্রাসী হামলায় আহত হন।

হামলার সময় প্রতিদিনের মতো শ্রী শ্রী সন্ত গৌড়ীয় মঠে ছোট মন্দিরে পূজা চলছিল। পরে দুর্বৃত্তরা মঠের থাকা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে মঠের অধ্যক্ষ মহারাজ যজ্ঞেশ্বরকে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে। পরে দুর্বৃত্তরা পালানোর সময় মহারাজ যজ্ঞেশ্বর সহকারী গোপালচন্দ্র রায়কে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গোপালচন্দ্র রায়ের স্ত্রী কুন্তি রানী জানান, রংপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সরকারিভাবে চিকিৎসার ব্যবস্থা করায় আমি তাদের ধন্যবাদ জানাই। তবে যারা এই হামলা করেছে তাদের বিচার করতে হবে। এদিকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আলহাজ মশিউর রহমান রাঙা সোমবার তাকে দেখতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন।

এ সময় তিনি চিকিৎসার জন্য পরিবারের হাতে ৫০ হাজার টাকা তুলে দেন। এ সময় তার সাথে ছিলেন রংপুরের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার, হিন্দুকল্যাণ ট্রাস্টি অ্যাডভোকেট রথীশ চন্ত্র ভৌমিক বাবুসোনা।


এ ক্যটাগরির আরো খবর..