× Banner
সর্বশেষ
দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হবে – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

গুগলে চাকরি পেলেন জাবির মনিকৃষ্ণ

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ৭ জুন, ২০২২
গুগলে চাকরি পেলেন জাবির মনিকৃষ্ণ

বিশ্বের সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন ও প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মনিকৃষ্ণ রায়।

মঙ্গলবার (৭ জুন) বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ছাত্র কল্যাণ উপদেষ্টা প্রভাষক অনুপ মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।

মনিকৃষ্ণ রায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের (৪২ ব্যাচ) শিক্ষার্থী ছিলেন।

এদিকে মনিকৃষ্ণ রায় নিজের ফেসবুক টাইমলাইনে একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে তিনি গুগলের ক্যালিফোর্নিয়ার সান ব্রুনো অফিসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেওয়ার বিষয়টি জানিয়েছেন।

মনিকৃষ্ণ রায়ের এক সহপাঠী জানান, গুগলে যোগদানের পূর্বে ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী বিক্রির প্রতিষ্ঠান স্যামসাংয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন মনিকৃষ্ণ রায়।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রভাষক অনুপ মজুমদার বলেন, আমাদের সাবেক শিক্ষার্থী মনিকৃষ্ণ রায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে গুগলে যোগ দিয়েছে। এছাড়া মুকিত হাসান নামে আরেকজন সাবেক শিক্ষার্থীও গুগল ও মাইক্রোসফট থেকে অফার পেয়েছেন। তবে এখনও যোগ দেননি। তাদের এমন সাফল্য বর্তমান শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাবে।


এ ক্যটাগরির আরো খবর..