× Banner
সর্বশেষ
সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই – প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাণিসম্পদ অধিদপ্তর সম্পর্কিত ভুয়া অনুমতিপত্র বিষয়ে সতর্কীকরণ-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের BD Intervention 2026 সম্মেলন উদ্বোধন বাংলাদেশে হৃদরোগ চিকিৎসায় নতুন যুগের সূচনা কোটালীপাড়ায় ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন মধুখালীতে শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গে ‘অনুপ্রবেশ’ ইস্যু: রাজনৈতিক উত্তাপ, কূটনৈতিক শঙ্কা

গাইবান্ধায় গরু ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৫

মতিয়ার রহমান গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অজ্ঞাতপরিচয় দুই গরু ব্যবসায়ীর হাত- পা বাঁধা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের পার্শ্বে উপজেলার কাটাখালি ব্রিজের কাছে কলা ক্ষেত থেকে মৃতদেহ দু’টি উদ্ধার করা হয়। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম জানান, স্থানীয়রা সকালে কলা ক্ষেতে হাত-পা বাঁধা ও গলায় লুঙ্গি পেঁচানো অবস্থায় দুই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি আরো জানান, তাদের পকেটে থাকা গরু ক্রয়-বিক্রয়ের চালান দেখে ধারণা করা হচ্ছে, তারা দু’জনেই গরু ব্যবসায়ী। তাদের বয়স যথাক্রমে ৩৫ ও ৪৫ বছর হবে। তাদের বাড়ি কুমিল্লা জেলায় বলে জানা গেছে। তারা কুড়িগ্রাম থেকে গরু কিনে বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তাদের কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিয়ে হাত-পা বেঁধে হত্যার পর মৃতদেহ ফেলে রেখে যায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।


এ ক্যটাগরির আরো খবর..