× Banner
সর্বশেষ
আজ বিশ্ব ব্রেইন টিউমার দিবস: সচেতনতা, লক্ষণ ও চিকিৎসা নিয়ে গুরুত্বারোপ বিশ্ব মহাসাগর দিবস আজ, প্রতিপাদ্যে সমুদ্রের সঙ্গে নতুন সম্পর্কের আহ্বান আজ ৮ জুন (২৪ জ্যৈষ্ঠ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৮ জুন) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত

খুলনায় ছাত্রদল সভাপতি গ্রেফতার

admin
হালনাগাদ: রবিবার, ১৩ মার্চ, ২০১৬

খুলনা মহানগর ছাত্রদল সভাপতি আরিফুজ্জামান আরিফকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে খুলনা সদর থানা পুলিশ নগরীর নিরালা হাজী বাড়ি এলাকা থেকে অগ্নিসংযোগ ও ভাঙচুরসহ নাশকতার অভিযোগে তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, ছাত্রদল নেতা আরিফের বিরুদ্ধে নাশকতার সাতটি মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় গ্রেফতার করা হলো।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, নাশকতার সাত মামলায় আরিফকে গ্রেফতার করা হয়েছে। এখন থানায় রয়েছেন তিনি।

এর আগে, গতকাল শুক্রবার (১১ মার্চ) রাত ৮টার দিকে খুলনা জেলা বিএনপির সহ-সভাপতি ও ফুলতলা উপজেলা বিএনপির আহ্বায়ক কওছার আলী জমাদ্দারকে (৭৫) গ্রেফতার করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..