× Banner
সর্বশেষ
ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১

মাহমুদ খান, সিলেট

খুতবা পাঠরত অবস্থায় ইমামের মৃত্যু

Kishori
হালনাগাদ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
খুতবা পাঠরত অবস্থায় ইমামের মৃত্যু

সিলেটের গোলাপগঞ্জে জুমার নামাজের খুতবা পড়া অবস্থায় এক ইমামের মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘ প্রায় এক দশক ধরে এই মসজিদে ইমামতির দায়িত্ব পালন করছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য সুলতান আহমদ মজনু।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ফাজিলপুর খোরাসানি জামে মসজিদে জুমার খুতবা দেওয়ার সময় মৃত্যুবরণ করেন মসজিদের ইমাম মুহিবুল হক।
ইমামের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের লালারচক গ্রামে।
স্থানীয় ইউপি সদস্য সুলতান আহমদ মজনু জানান, জুমার নামাজ শেষ করার পরই তার মসজিদ থেকে বিদায় নেওয়ার কথা ছিল। কিন্তু আল্লাহর ডাকে সাড়া দিয়ে তার জীবনের শেষ মুহূর্তটি মসজিদেই কাটান তিনি।
তিনি জানান, জুমার নামাজের দ্বিতীয় খুতবার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে ঢলে পড়েন তিনি। এলাকাবাসী তাকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে মুহিবুল হকের মৃত্যুতে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


এ ক্যটাগরির আরো খবর..