× Banner
সর্বশেষ
শ্যামনগরে মুক্তিপনের জন্য জিম্মি করা অনিমেষকে উদ্ধার আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ি গ্রেফতার জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য ঘোষণা পর্যটন মন্ত্রীর কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে জেলা প্রশাসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ট্রেন্ডে এগিয়ে বিজেপি, সরকার গঠনের পথে স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার: তথ্যমন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলন দ্বিতীয় দিনে তৃতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি সিরডাপ-এর সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে -এলজিআরডি মন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে দ্বিতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার – কৃষিমন্ত্রী

ক্ষ্যাপা কুকুরের কামড়ে শিশু ও নারীসহ আহত ১৫

Kishori
হালনাগাদ: রবিবার, ৭ জুলাই, ২০১৯

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■:(৭,জুলাই) ২৭৪: নড়াইল সদরের বাঁশগ্রাম ইউনিয়নের কয়েকটি গ্রামসহ বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে শিশু ও নারী সহ ১৫ জন আহত হয়েছে। আহতদেরকে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

রবিবার (৭ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। কুকুরের কামড়ে আহতরা হলো যদুনাথপুর গ্রামের জাকির হোসেনের স্ত্রী রেকসোনা (৩০), দৌলতপুর গ্রামের দ্বীন মোহাম্মদের স্ত্রী হেনা বেগম (৫৫), দৌলতপুর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে শরিফুল (৩৫), যদুনাথপুর গ্রামের মিন্টু দাসের ছেলে সাগর দাস (১৩), কালনা গ্রামের মনির শেখের ছেলে মাসুম (৯), রহমতপুর গ্রামের আক্কাস আলীর মেয়ে আখি (১৭), কালাম মিয়ার ছেলে মেহেদী (১৩), আউড়িয়া গ্রামের ইমদাদুলের ছেলে আকাশ (১০, আউড়িয়া গ্রামের খায়রুল ইসলামের ছেলে তানভির (৮), ফুলশ^র গ্রামের মিলন মিয়ার ছেলে ইয়াসিন (৫), ফুলশ^র গ্রামের তারাপদ গাছীর ছেলে সন্দীপ (৪)সহ অন্যান্যারা হাসপাতালে চিকিৎসা সেবা নিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..