× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় কমলাপুরে উপচেপড়া ভিড় ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্লান্তি না কাটতেই উড়াল দিলেন দেরাদুনের উদ্দেশে সাকিব

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ মে, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ টানা ক্রিকেটে থাকার ক্লান্তি না কাটতেই উড়াল দিলেন দেরাদুনের উদ্দেশে সাকিব। আইপিএল থেকে ফিরে পরিবারকে সময় দিতে দলের সঙ্গে দেরাদুনের ফ্লাইট মিস করেছিলেন। কিন্তু। আজ বৃহস্পতিবার সকালের ফ্লাইটেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ সকাল দশটার ফ্লাইটে দিল্লির উদ্দেশে দেশত্যাগ করেন সাকিব আল হাসান। সেখান থেকে দেরাদুনে দলের সঙ্গে যোগ দিবেন তিনি। সাকিবের সফর সঙ্গী ছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

বিমানবন্দর ত্যাগের শেষ মুহূর্তে সাকিব সাংবাদিকদের বলেন, মুস্তাফিজের ইনজুরি দলের জন্য বড় ক্ষতি। তবে রাহি, রনিদেরও এই সুযোগ কাজে লাগাতে বলেছেন টাইগার অধিনায়ক।  দেরাদুনে যাওয়ার আগে তিনি বলেন, সিরিজ জয়ের বিকল্প কিছুই ভাবছেন না। কন্ডিশন প্রতিপক্ষ যেমনই হোক না কেন সিরিজ জয় ছাড়া ভাবনায় অন্য কিছু নেই সাকিবের।

ম্যাচ বাই ম্যাচ এগুনোর পরিকল্পনাতে বাধা মুস্তাফিজের ইনজুরি। সুযোগ কাজে লাগাতে বলছেন অন্য পেসারদের। রাশিদ-মুজিদের থেকে স্পিনে পিছিয়ে থাকলেও পেস অ্যাটাকে এগিয়ে ছিল টিম টাইগার্স। ফিজ না থাকলেও রুবেল, রাহি, রনি, রাজুতে বিশ্বাস রাখছেন প্রধান নির্বাচক। তিন ম্যাচ সিরিজের প্রথমটি ৩ জুন। বাকি দুটি ৫ ও ৭ জুন।


এ ক্যটাগরির আরো খবর..