× Banner
সর্বশেষ
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’ পুরস্কারে ভূষিত হয়েছে ইউনিলিভার বাংলাদেশ আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল উদ্বোধন করলেন সেনাপ্রধান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, দায়িত্বরত অবস্থায় ভোরে আত্মহত্যা করেন সম্রাট ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত

নোয়াখালী প্রতিনিধি

কোম্পানীগঞ্জে কিশোরী প্রেমিকা অন্তঃসত্ত্বা, প্রেমিক গ্রেপ্তার

Kishori
হালনাগাদ: রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
কিশোরী প্রেমিকা অন্তঃসত্ত্বা, প্রেমিক গ্রেপ্তার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগে প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।  গ্রেপ্তার মো ফাহাদ উদ্দিন ওরফে রুবেল (২১) উপজেলার রামপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের আবু বক্কর ছিদ্দিক স্বপনের ছেলে।

রোববার (২১ জানুয়ারি) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।  এর আগে, গতকাল শনিবার দুপুরের দিকে এ ঘটনায় ২জনকে আসামি করে নির্যাতিত কিশোরীর মা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। কোম্পানীগঞ্জ থানায় যাহার মামলা নং-৭। পরে একই দিন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে উপজেলার রামপুর ইউনিয়ন থেকে গ্রেপ্তার করা হয়।

মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, নির্যাতিত কিশোরীর সাথে গত ৭/৮ মাস যাবত প্রেমের সম্পর্ক চালিয়ে আসছে অভিযুক্ত তরুণ। একপর্যায়ে গত ৩ ডিসেম্বর রাত ৯টার দিকে উপজেলার একটি খামার বাড়িতে নিয়ে রুবেল কিশোরী প্রেমিকাকে জোরপূর্বক ধর্ষণ করে। মামলার ২নং আসামি জামাল উদ্দিন ১নং আসামির সহিত ভিকটিমের দেখা সাক্ষাৎ করার কাজে সহযোগিতা করেন।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) পুষ্প বরণ চাকমা বলেন, ভুক্তভোগী কিশোরী এবং অভিযুক্ত তরুণের পাশাপাশি বাড়ি। ফলে গত ৭/৮ মাস ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে প্রেমিক বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে ধর্ষণ। ওই প্রেমিক২/৩ দিন আগে অন্যত্র বিয়ে করে। পরে এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে কিশোরীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে।  সে বর্তমানে অন্তঃসত্ত্বা বলে জানিয়েছে চিকিৎসক।


এ ক্যটাগরির আরো খবর..