× Banner
সর্বশেষ
দেশে সৌরবিদ্যুতে বিপ্লব ঘটাতে নীতি সহায়তা দেবে সরকার – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন, হচ্ছে নতুন পাঁচ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে – আসাদুল হাবিব দুলু খাল হচ্ছে কৃষকের প্রাণ,ফসলের প্রাণ: আনিসুর রহমান খোকন এমপি বগুড়াকে দেশের অন্যতম এভিয়েশন হাবে রূপান্তর করা হবে – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী সংস্কারের অভাবে আড়পাড়া গ্রামীন পাকা রাস্তার বেহাল দশা শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার বিকল্প নেই – এমপি মোস্তাফিজুর রহমান শার্শায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

কোটা হাইকোর্টের রায়েই সংরক্ষিত, লঙ্ঘন করলে আদালত অবমাননায় পড়ে যাবো -প্রধানমন্ত্রী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা হাইকোর্টের রায়েই সংরক্ষিত রয়েছে। হাইকোর্টের রায় তো লঙ্ঘন করা সম্ভব না। এটা করলে তো আদালত অবমাননায় পড়ে যাবো। এটা কেউ করতে পারবে না। কোটা সংস্কার হবে, তবে তা হাইকোর্টের রায় অম্যান্য করে না। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১২ জুলাই) বিকেলে দশম জাতীয় সংসদের ২১তম অধিবেশনের সমাপনী বক্তৃতায় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।

শেখ হাসিনা বলেন, তবে যারা আন্দোলনের নামে ভিসির বাড়ি ভাঙচুর করেছে, আগুন দিয়েছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। তাদের তো ছাড়া যায় না, ছাড় দেবো না। যতই আন্দোলন করুক। এটা বরদাশত করা যায় না। আন্দোলনের নামে যারা শিক্ষাঙ্গণে সহিংসা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।

প্রধানমন্ত্রী বলেন, কোটা নিয়ে আন্দোলন। এই আন্দোলনে তারা কি চায়? বারবার জিজ্ঞেস করা হয়েছে, কিন্তু সঠিকভাবে তা বলতে পারে না। আমাদের মুক্তিযোদ্ধা বিষয় মন্ত্রী গতকালই বলেছেন। মুক্তিযোদ্ধাদের কোটা হাইকোর্টের রায়ে রয়ে গেছে। হাইকোর্টের রায় আছে যে মুক্তিযোদ্ধাদের কোটা ওইভাবে সংরক্ষণ থাকবে। আমরা হাইকোর্টের রায় কীভাবে লঙ্ঘন করবো।

তিনি বলেন, কীভাবে হাইকোর্টের রায় বাদ করবো। সেটা তো আমরা করতে পারছি না। আমি যেটা করে দিয়েছি, কোটা যেটাই থাকুক কোটা পূরণের সঙ্গে সঙ্গে যে জায়গায় খালি থাকবে সেখানে মেধাতালিকা থেকে পূরণ করা হবে। গত কয়েক বছর ধরে এই প্রক্রিয়া চালু আছে।’

শেখ হাসিনা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদের বিরোধী দলসহ সব দলই অংশ নেবে। বাংলাদেশের এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে দেশকে বিশ্বের দরবারে যে মর্যাদার আসনে নিয়ে যাওয়া হয়েছে, সেটা ধরে রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করা হবে।

এর আগে সমাপনী বক্তব্যে সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সহানুভূতির দৃষ্টিতে দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..