× Banner
সর্বশেষ
১ জুলাই শুরু হবে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ জনগণকে ‘ই-হেলথ কার্ড’  দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত ৮ শিক্ষার্থী নবীগঞ্জে আনন্দ নিকেতনের আয়োজনে জমকালোভাবে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি ড. রেজা কিবরিয়া  বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে আজ থেকে স্বর্ণের ভরি ২.৫ লাখ পঞ্চগড়ে কৃষক কার্ড পেলেন ৩৫৫৪ জন আজ সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু  আরব বিশ্বে শীর্ষ খাদ্য সরবরাহকারী ভারত, ১৫ বছর পর পিছনে ব্রাজিল

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

কোটালীপাড়ায় একদিনে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
দুর্ঘটনায় ট্রলির চালক নিহত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একদিনে পানিতে ডুবে সজল বাড়ৈ(২০), অনুছোয়া বাড়ৈ (০৭) ও ইসাহাক (০৪) নামে ৩জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সজল ও অনুছোয়া আপন চাচাতো ভাইবোন।
আজ শুক্রবার উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পূর্ব নৈয়ারবাড়ি ও হিরণ ইউনিয়নের দক্ষিণ হিরণ গ্রামে এ ঘটনা ঘটে। সজল বাড়ৈ নৈয়ারবাড়ি গ্রামের পঙ্কস বাড়ৈর ছেলে ও অনুছোয়া একই গ্রামের শংকর বাড়ৈর মেয়ে। অপরদিকে ইসাহাক দক্ষিণ হিরণ গ্রামের এনায়েত হোসেন শেখের ছেলে।
কোটালীপাড়া থানার এসআই আল-আমিন বলেন, সজল বাড়ৈ দুপুরে তার চাচাতো বোনকে নিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। এ সময় সজল বাড়ৈর ঘাঁড়ে চরে অনুছোয়া সাঁতার কাটে। একটা সময় তারা পানিতে ডুবে যায়। এরপর পরিবারের লোকজন জাল টেনে পুকুর থেকে সজল ও অনুছোয়াকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষনা করেন। সজল বাড়ৈ হার্টের রোগী ছিল বলে তার পরিবার থেকে দাবি করেছেন।
অন্যদিকে খেলাখুলা করার সময় বাড়ির পাশের পুকুরে পড়ে দক্ষিণ হিরণ গ্রামে ইসাহাক নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..