× Banner
সর্বশেষ
ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল শাহজালাল বিমানবন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে চাই – বিমানমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতার কারণে দেশ অনেকটা পিছিয়ে – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রসচিবের স‌ঙ্গে মার্কিন বিশেষ দূতের সাক্ষাৎ বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর হাম-রুবেলা প্রতিরোধে ব্যাপক টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

ডাসার (মাদারীপুর) প্রতিনিধি 

কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার 

ACP
হালনাগাদ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার সুযোগ নেই

কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই, কে কোন দল করে কার বাড়ির সামনে দিয়ে রাস্তা গেলো সেগুলো দেখার সুযোগ নেই, জনগণের উন্নয়নে তাদের মৌলিক অধিকার পূরণ করার জন্য যতদূর করা দরকার আমি আপনাদের জন্য কাজ করবো, আপনারা আমার জন্য দোয়া করবেন।
আজ শুক্রবার সন্ধ্যায়  ডাসার উপজেলা বিএনপির আয়োজনে ডাসার ডি.কে.আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমী এন্ড কলেজ মাঠে মাদারীপুর-৩ আসনের অন্তর্ভুক্ত ৫ টি ইউনিয়নের পাঁচ হাজার মানুষের সাথে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোকন তালুকদার আরো বলেন, মাদারীপুর ৩ আসনের প্রতিটি ইউনিয়ন ঘুরে ঘুরে কি কি উন্নয়ন দরকার সেগুলো আমি দেখে এসেছি সেই কাজগুলো আমি শুরু করার জন্য ইতিমধ্যে পরিকল্পনা গ্রহণ করেছি। জুন মাসে মাদ্রাসা, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ননের কাজ শুরু হবে ইনশাআল্লাহ।
ডাসার উপজেলা বিএনপি’র প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও বিএনপি নেতা সালাম খানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ইসমাইল হাওলাদারসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..