× Banner

কৃষিমন্ত্রীর সাথে কেনিয়ার কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য মন্ত্রীর সাক্ষাৎ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯

কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাকের সাথে আজ মন্ত্রণালয়ে তাঁর অফিস কক্ষে কেনিয়ার কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য মন্ত্রী গধিহমর করঁহলঁৎর -এর নেতৃত্বে এক প্রতিনিধিদল সাক্ষাৎ করেন।

সাক্ষাতে দুই দেশের কৃষি ও রপ্তানি খাত নিয়ে আলোচনা হয়। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের জন্য কেনিয়া ও বাংলাদেশ উভয়েই আগ্রহ প্রকাশ করে।

মন্ত্রী বলেন, বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এখন লক্ষ্য নিরাপদ ও পুষ্টিমানসমৃদ্ধ খাদ্য নিশ্চিত করা। এছাড়াও আধুনিক কৃষি ও বাণিজ্যিক কৃষির জন্য কাজ করে যাচ্ছে সরকার। তিনি বাংলাদেশ থেকে চামড়াজাত পণ্য আমদানির জন্য কেনিয়ার মন্ত্রীর প্রতি আহ্বান জানান।

কেনিয়ার মন্ত্রী বলেন, কেনিয়া ও বাংলাদেশ ভূমি গঠনে, সংস্কৃতিতে, ভাষায় ও ইতিহাস-ঐতিহ্যে সম্পূর্ণ আলাদা। তবুও দুই দেশই উন্নয়ন তালিকায় সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে কৃষি, খাদ্য নিরাপত্তা ও পুষ্টিকে রেখেছে এবং উভয় দেশই স্বাধীনতার পর কৃষিতে ব্যাপক অগ্রগতি ঘটিয়েছে। বাংলাদেশ কৃষিখাতে যে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে এর জন্য সরকার ও কৃষকদের ভূয়সী প্রশংসা করেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..